নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শৈলকুপায় কমরেড বিমল কৃষ্ণ সাহা'র স্মরণ সভা অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধোত্তর প্রথম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শৈলকুপা) আসন থেকে ন্যাপ-সিপিবি ও প্রগতিশীল রাজনৈতিক জোট মনোনীত প্রতিদ্বন্দ্বিতাকারী ও ফুটবল খেলোয়াড় প্রয়াত কমরেড বিমল কৃষ্ণ সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকালে ঝিনাইদহের শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরি মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ন্যাপ, ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট পার্টির গেরিলা মুক্তিযোদ্ধা জেড এ ওয়াহেদ। এর আগে স্মরণ মঞ্চে প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, প্রবন্ধ পাঠ, শোক সংগীত পরিবেশনা করা হয়। শৈলকুপার সর্বস্তরের জনগণ আয়োজিত আলোচনা সভায় আয়োজক সংগঠনের আহ্বায়ক সুজন বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফিরোজ খান নূন, সাংবাদিক দেলোয়ার কবির, শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম, বাসদের জেলা আহবায়ক অ্যাড. আসাদুল ইসলাম, সিপিবি নেতা শ্যামল রায়, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন মনি, উদীচীর জেলা সভাপতি কে এম শরিফুল ইসলাম, জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুব্রত মল্লিক, বাসদ নেত্রী রুবিনা খাতুন প্রমুখ।  বক্তারা বলেন, নীতিনীষ্ঠ রাজনীতিক, বরেণ্য শিক্ষক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ফুটবল খেলোয়াড় ও শৈলকুপার কৃতিসন্তান কমরেড বিমল কৃষ্ণ সাহা অনন্য আদর্শিক জীবনদর্শন চর্চায় আমাদের অনুপ্রেরণার উৎস। মানুষের উপর মানুষের শোষণের অবসান তথা সমাজতন্ত্রের লক্ষে সমাজ পরিবর্তন সংগ্রামে অনুপ্রেরণার অনবদ্য নাম ছিল বিমল কৃষ্ণ সাহা। আলোচনা সভা শেষে কমরেড বিমল কৃষ্ণ সাহা স্মৃতি সম্মাননা স্মারক পরিবারের পক্ষে গ্রহণ করেন প্রয়াতের ছেলে সিপিবি সূত্রাপুর থানা শাখার সভাপতি বিকাশ সাহা।
Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৯ ঘন্টা ৫৮ মিনিট আগে