নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অনেক নেতা বলা শুরু করেছে, আর আওয়ামী লীগ করবে না

অ্যাটর্নি জেনালেন আসাদুজ্জামান বলেছেন, ‘আওয়ামী লীগের অনেক নেতা গ্রেপ্তার হয়েছে। অনেক নেতা বলা শুরু করেছে যে কখনোই আর আওয়ামী লীগ করবে না। কারণ বিগত ১৬ বছরে আওয়ামী লীগের অনেক নেতা হালুয়া-রুটির ভাগ পায়নি। আর শেখ পরিবারের নেতারা হাজার কোটি টাকার মালিক হয়েছে। সবাই সাচ্ছন্দ্যে নিরাপদে ৫ আগস্টের আগেই দেশ থেকে পালিয়ে গেছে।’ শুক্রবার (২১ মার্চ) বিকেলে ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নাগরিক সমাজ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান বলেন, ‘এই বাংলাদেশ ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে ছিল। আবু সাঈদ বুক চেতিয়ে যেভাবে পুলিশের সামনে দাঁড়িয়ে জীবন আত্মউসৎর্গ করে আমাদের গণতন্ত্রের পথ দিয়ে গেছেন, তৃষ্ণার্থ সহযোদ্ধাদের পানি দিতে গিয়ে মুগ্ধ যেভাবে পুলিশের গুলিতে নিহত হয়েছেন, তাদের সেই স্বপ্নের সারথি হয়ে আমরা অতন্দ্র প্রহরীর মতো বাংলাদেশে জেগে আছি।’ তিনি বলেন, ‘আমরা এই বাংলাদেশকে ফ্যাসিস্টদেরকে আর আস্তানা গড়তে দেবো না। আর কোনো ভোট ডাকাতির রাজত্ব কায়েম করতে দেবো না, আর কখনো দিনের ভোট রাতে হবে না, এটা আমাদের অঙ্গীকার। আমরা সেই অঙ্গীকার বাস্তবায়ন করতে আপনাদেরকে পাশে চেয়েছি, সহযোগিতা চেয়েছি। যে যেখানে আছেন সেখান থেকে সবাইকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো একটি ক্ষমতাসীন দলের নেতৃত্ব বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সমস্ত নেতাকর্মীদেরকে অরক্ষিত রেখে, বিপদের মুখে রেখে নিজের পরিবারের আত্মীয়স্বজনের সবাইকে নিয়ে বাংলাদেশে থেকে পালিয়ে গেছে।’ অন্তবর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত নয় জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরা যে হাল ধরেছি এই ক্যাবিনেটে যে সমস্ত উপদেষ্টামন্ডলী আছেন, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি একজন উপদেষ্টার বিরুদ্ধেও কেউ দুর্নীতির আঙ্গুল তুলতে পারবেন না।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত প্রতিটি জেলার প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মকর্তাদের সাথে আমরা ভ্রমণ করে বলেছি, আমরা এমন একটি সমাজব্যবস্থা বাংলাদেশে দিয়ে যেতে চাই, যে সমাজব্যবস্থায় আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য সমাজব্যবস্থা হবে। আমরা বলেছি, আমরা কোনো উত্তর পুরুষে ভীরু কাপুরুষের উপমা হয়ে আমাদের জীবনের শেষ দিনগুলো কাটাতে চাই না।’
Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৮ ঘন্টা ৫৫ মিনিট আগে