নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শৈলকুপায় শান্তির শ্বেত পায়রা উড়িয়ে দেয়া হবে সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাটর্নী জেনারেল - অ্যাড. আসাদুজ্জামান

আগামীদিনের শৈলকুপা সন্ত্রাসমুক্ত হবে, নির্যাতনমুক্ত হবে, গণতন্ত্রের পরিবেশ উন্মুক্ত হবে, শান্তির শ্বেত পায়রা উড়িয়ে দেয়া হবে এখানে। ঝিনাইদহের শৈলকুপায় সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশের অ্যাটর্নী জেনারেল মো. আসাদুজ্জামান। শৈলকুপা সম্মিলিত শিল্পী সমাজের আয়োজনে ২১-২৭ ফেব্রুয়ারি সপ্তাহব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করে সম্মিলিত শিল্পী সমাজ। ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বইমেলার উদ্বোধন করেন। শৈলকুপা সম্মিলিত শিল্পী সমাজের আহবায়ক ফিরোজ খান নুন এর সভাপতিত্বে এবং খোন্দকার ফারুক আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হুমায়ূন বাবর ফিরোজ, শৈলকুপা পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু, থানা বিএনপির সহ-সভাপতি সাবেক পৌরমেয়র খলিলুর রহমান, থানা বিএনপির সহসভাপতি এটিএম শহিদুল ইসলাম বাবু , থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপু, সাবেক ইউপি চেয়ারম্যান জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম জোয়ার্দার, বিএনপি নেতা মিজানুর রহমান বাবলু, বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব সাংবাদিক আলমগীর অরণ্য প্রমুখ। প্রথমবারের মতো শৈলকুপায় সাতদিন ব্যাপী অমর একুশে বইমেলার আয়োজনকে অতিথিবৃন্দ প্রশংসা করেন। বইমেলায় পথ প্রকাশন, জ্ঞানতীর্থ পুস্তকঘর, আত্মবিকাশ প্রকাশনী, গ্যালিলিও, বিএসডি ক্লাব এন্ড পাঠাগার, কবি গোলাম মোস্তফা গণপাঠাগার ও বীরমুক্তিযোদ্ধা আতিয়ার রহমান পাঠাগার অংশগ্রহণ করছে। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ স্টল ঘুরে দেখেন। প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বইমেলা চলবে এসময় ধারাবাহিকভাবে শৈলকুপার ৯ টি সাংস্কৃতিক সংগঠন তাদের পরিবেশনা নিয়ে হাজির থাকবে।
Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৮ ঘন্টা ৭ মিনিট আগে