ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

লাভের লোভে ‘বিষবৃক্ষ’ চাষ

ঝিনাইদহে বিষবৃক্ষের (তামাক) চাষ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ফলে, কারণে ধানসহ অন্যান্য ফসলের চাষ কমে যাচ্ছে। বেশি লাভের প্রলোভনে কৃষকরা ঝুকছেন এই বিষবৃক্ষ চাষে। এতে পেঁয়াজসহ অন্যান্য ফসলের চাষে সারের সংকট দেখা দিয়েছে। জেলার শৈলকূপা ও হরিণাকুণ্ডুতে পেঁয়াজ ও অন্যান্য ফসল চাষিরা সারের অভাবের কথা জানিয়েছেন। তামাক চাষে কৃষকদের অগ্রিম টাকা, সার ও প্রলোভন দেওয়ার কারণে তারা অন্য ফসলের চেয়ে তামাক চাষে বেশি আগ্রহী হচ্ছেন। গত ৪ বছরে জেলায় তামাক চাষ প্রায় দ্বিগুণ বেড়েছে। ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর তামাক ক্রয় কেন্দ্র থাকার কারণে একটি নিশ্চিত বাজার তৈরি হয়েছে, যা কৃষকদের আকৃষ্ট করছে। কিন্তু, সরকারের তামাক নিয়ন্ত্রণ আইনের সঠিক প্রয়োগ ও মনিটরিংয়ের অভাবে কৃষকরা তামাক চাষে ঝুঁকছেন। ঝিনাইদহ কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে ১৬০ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছিল, ২০২২-২৩ সালে তা বেড়ে ২৫১ হেক্টরে পৌঁছায়। ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ অর্থবছরে তামাক চাষ যথাক্রমে ১৯৩ হেক্টর এবং ২২৪ হেক্টর জমিতে হয়েছে। হরিণাকুণ্ডু, শৈলকূপা, সদর ও মহেশপুরে সবচেয়ে বেশি তামাক চাষ হচ্ছে। হরিণাকুণ্ডু উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর বলেন, ‘চাষিরা তামাক বাজারজাতকারী কোম্পানির কাছ থেকে অগ্রিম আর্থিক সহায়তা পেয়ে তামাক চাষে ঝুঁকছেন। এতে করে অন্যান্য ফসলের চাষে সারের সংকট সৃষ্টি হচ্ছে। জেলার কৃষকরা জানান, ‘তামাক চাষের ক্ষেত্রে একটি নিশ্চিত লাভ রয়েছে। উদয়পুর গ্রামের কৃষক বিপ্লব বলেন, তামাক চাষ করলে প্রতি বিঘায় ২০-৩০ হাজার টাকা লাভ হয়, যা অন্য ফসলের তুলনায় অনেক বেশি। গতবছর তার ১০ বিঘা জমিতে তামাক চাষ ছিল, এবছরও ১০ বিঘা জমিতে তামাক চাষ করছেন। বড়-ভাদড়া গ্রামের কৃষক লিটন মোল্লা বলেন, ‘তামাক চাষিরা নগদ টাকা দিয়ে সার কিনে থাকেন, যার কারণে তাদের জন্য সারের সংকট তৈরি হচ্ছে। পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, ‘তামাক চাষের জন্য কৃষকদের অগ্রিম টাকা প্রদান করা হয়, কিন্তু অন্যান্য ফসল চাষের ক্ষেত্রে ব্যাংক থেকে ঋণ পাওয়া কঠিন। সরকার তামাক নিয়ন্ত্রণ আইনের সঠিক প্রয়োগ ও মনিটরিং করলে তামাক চাষ নিয়ন্ত্রণ করা সম্ভব। এ বিষয়ে ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ষষ্টি চন্দ্র রায় বলেন, ‘কৃষকদের বিকল্প ফসল চাষে উৎসাহিত করছি। সরকার তামাক চাষ নিষিদ্ধ না করলেও কৃষকদের বিকল্প চাষে পরামর্শ দেওয়া হচ্ছে। আগামীতে তামাক চাষ এই জেলায় কমবে।
Tag
আরও খবর