লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত

চাঁদাবাজির অভিযোগে শৈলকুপায় ঠিকাদারের উপর হামলা

ঝিনাইদহের শৈলকুপায় ঠিকাদারী প্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগে হামলার ঘটনা ঘটেছে। এ সময় প্রতিষ্ঠানটির ম্যানেজার ও তার সহকারি হারুন অর রশিদ নামে দুইজন আহত হয়ে শৈলকুপা হাসপাতালে ভর্তি হয়েছে। আহত ম্যানেজার আঃ হালিম জানান, হামলার ব্যাপারে ভুক্তভোগী প্রতিষ্ঠান মেসার্স মিজানুর রহমান কনস্ট্রাকশন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালকের সাথে আলোচনা করে শৈলকুপা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুুতি চলছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার ও স্থানীয় সূত্রে জানা যায়, নির্মানাধীন শৈলকুপা-লাঙ্গলবাঁধ রোডে কাজ শেষে অবশিষ্ট থাকা সাব বেজের নির্মাণ সামগ্রি (খোয়া-বালির মিশ্রণ) অন্যস্থানে নিয়ে যাওয়ার প্রস্তুুতিকালে একটি স্থানীয় চাঁদাবাজ চক্র বাঁধা দেয়। থানা বিএনপির সভাপতি আবুল হোসেনের পুত্র উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সাদাত হোসেনের নেতৃত্বে চলতি সপ্তাহে দেড় লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ ওঠে। চাহিদামত টাকা না দেওয়ায় ভেকু মেশিন ব্যবহার করে লাঙ্গলবাঁধ টু শৈলকুপা রোডের মহিলা কলেজ অদূরে পাঠানপাড়া গ্রামে জমাথাকা অন্তত ১৫/২০ ট্রাক খোয়া বালির মিশ্রণ জোরপূর্বক তুলে নেয় চক্রটি। এ বিষয়ে ভুক্তভোগী প্রতিষ্ঠানের ম্যানেজার আঃ হালিম থানা বিএনপির সভাপতি সম্পাদকসহ একাধিক নেতাদের মৌখিকভাবে অবগত করলে তারা থানা বিএনপির কার্যালয়ে একটি লিখিত অভিযোগ জমা দিতে বলেন। মঙ্গলবার সন্ধ্যায় আঃ হালিম ও তার সহযোগি হারুন অর রশিদ উপজেলা মোড়ের একটি কম্পিউটার ঘরে দরখাস্ত লিখতে গেলে সেখানে হামলার শিকার হন। আহতদের অভিযোগ, যুবদল নেতা সাদাত হোসেনের নেপথ্য নেতৃত্বে একাধিক হামলাকারীরা তাদের মারপিট করে। চিকিৎসাধীন হারুন অর রশিদ জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানটির কাজ শেষে তাদের অবশিষ্ট মালামাল অন্যত্র নিয়ে যাবে এটাই স্বাভাবিক কিন্তুু স্থানীয় সংজ্ঞবদ্ধ গ্রুপটি তাদের চাহিত টাকা না দেওয়ায় এবং বিএনপির নেতাদের অবগত করানোর কারনেই তারা হামলার শিকার হয়েছেন। এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানটির প্রধান ম্যানেজার আঃ খালেক মুঠোফোনে জানান, স্থানীয়দের অনৈতিক দাবি পূরন না করায় এবং তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগের প্রস্তুুতি নেয়ায় নেক্কারজনক হামলা চালানো হয়েছে। অভিযুক্ত যুবদল নেতা সাদাত হোসেনকে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করার বক্তব্য পাওয়া যায় নাই। তাবে তাঁর পিতা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন বলেন, এধরনের ঘটনা তিনি জানার পর পার্টি অফিসে লিখিত অভিযোগ দেওয়ার কথা ছিল, এখন পর্যন্ত ঠিকাদারী প্রতিষ্ঠানটি আবেদন পাওয়া যায়নি। তিনি স্থানীয় পাঠানপাড়ার কিছু ছেলে হামলার সাথে জড়িত বলে নিশ্চিত করেন এবং তাদের বিরুদ্ধে অবশ্যই দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। হামলার ঘটনায় তাঁর ছেলে জড়িত নয় বিষ্ণুদিয়া গ্রামের একজন মানুষ মারা যাওয়ায় ঘটনার সময় সাদাত হোসেন সেই জানাযায় ছিলেন। তার রাজনৈতিক সুনাম নষ্ট করতেই হয়তো ঠিকাদারী প্রতিষ্ঠানটি উদ্দেশ্যমূলক বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে থাকতে পারে। তিনি কঠোরভাবে এর ঘটনার ন্যায় বিচার করবেন বলেও নিশ্চিত করেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ বলেন, বিষয়টি বিভিন্ন সূত্রে জানতে পেরেছেন তবে ঠিকাদারী প্রতিষ্ঠান লিখিত অভিযোগ করলে সূষ্ঠু তদন্ত সাপেক্ষে পরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মাসুম খান বলেন, এখন পর্যন্ত কেউ এধরনের অভিযোগ নিয়ে আসেনি তবে লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag
আরও খবর