নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিপিবি শৈলকূপা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।


জুলাই - আগস্ট গণঅভ্যুত্থানে হত্যকান্ডের বিচার, অর্থ পাচারকারী-ঋণখেলাপীদের বিচার ও অর্থ উদ্ধার, মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য, সংখ্যালঘু সম্প্রদায়, মন্দির, মাজারসহ বিভিন্ন উপাসনালয়ে হামলা, ভাংচুর ও দখল বাণিজ্যের বিরুদ্ধে কার্যকর ভূমিকা গ্রহণ, অবিলম্বে নির্বাচনসহ সকল সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি শৈলকূপা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার শৈলকূপা চৌরাস্তা মোড়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি শৈলকূপা শাখা সম্পাদক সাজ্জাত হোসেন এর সভাপতিত্বে এবং যুবনেতা বায়েজিদ হোসেন এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি কমরেড রবিউল আলম খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড স্বপন বাগচী, যুব ইউনিয়ন ঝিনাইদহ জেলা সভাপতি এ্যাডভোকেট আবু তোয়াব অপু, বাসদ ঝিনাইদহ জেলা সমন্বয়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম, কমিউনিস্ট লীগ ঝিনাইদহ জেলা সভাপতি সাহিদুল এনাম পল্লব, উদীচী ঝিনাইদহ জেলা সভাপতি কে এম শরীফুল ইসলাম প্রমূখ। 

সমাবেশে বক্তারা বিশেষ ট্রাইবুনাল গঠন করে জুলাই - আগস্টে হত্যাকান্ডের বিচার, মব জাস্টিস বন্ধ, আইনের শাসন প্রতিষ্ঠা, পাচারকৃত অর্থ ফেরত আনা স্বাস্থ্য, শিক্ষায় ব্যয় বাড়ানো, নিত্যপন্যের বাজার নিয়ন্ত্রণ, সংস্কারের রোডম্যাপ তৈরি, মাজার, মন্দিরে হামলা বন্ধ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।


Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ১০ ঘন্টা ২২ মিনিট আগে