লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত

শৈলকুপায় সনাতন ধর্মালম্বিকে পিটিয়ে জখম, টাকা ছিনতায়ের চেষ্টা


ঝিনাইদহের শৈলকুপায় বেসরকারী কোম্পানির এক চাকুরীজীবিকে হাতুড়ী দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। রবিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে শৈলকুপা পৌরসভার হাবিবপুর চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


আহত মনোজিৎ সরকার বর্তমানে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। সে ঐ গ্রামের  মৃত অনুকূল সরকারের ছেলে।  তিনি রেভেনা নামক একটি কীটনাশক ঔষধ কোম্পানিতে কর্মরত আছেন।


 তিনি বলেন, তার প্রতিবেশী সুশীল বালার ছেলে অভিযুক্ত সুকান্ত বালা পেশায় একজন ইজিবাইক চালক। প্রায়ই আমার বাসার সামনে তার ইজিবাইক গাড়িটি এমনভাবে রাখে তাতে আমার বাসায় ঢুকতে খুবই অসুবিধা হয়। রবিবার দুপুরে আমি কোম্পানির টাকা দেয়ার জন্য তরিঘরি করে এক লক্ষ ষাট হাজার টাকা নিয়ে ব্যংকে জমা দিতে যাবো কিন্তু সুকান্ত বালার গাড়ীটি পথ আটকে থাকায় আমি গাড়ীটি একটু সরিয়ে বেরুতে থাকি। হঠাৎ সে এসে বলে তার গাড়িটি কেনো সরানো হলো এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়, এক পর্যায়ে তার কোমর থেকে হাতুড়ী বের করে আমাকে বেদম মারতে মারতে মাথা ফাটিয়ে রক্তাক্ত করে দেয়। আমার চিৎকার চেচামেচিতে আমার বাড়ির লোকজন এসে আমাকে হাসপাতালে ভর্তি করে।


Tag
আরও খবর