নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শৈলকুপায় কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা,এলাকায় উত্তেজনা বিরাজ করছে


ঝিনাইদহের শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের সামাজিক মাতব্বর সাইফুল ইসলামের ছেলে রানা (১৭) কে গতকাল বুধবার দুপুরে  কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত রানার পিতা সাইফুল ইসলাম মোস্তাক শিকদারের সামাজিক মাতব্বর ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নুর কর্মী। হামলাকারীরা ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাসের কর্মী সমর্থক বলে জানা গেছে। 

এর দুদিন আগে মতিয়ার চেয়ারম্যানও হামলার শিকার হয়ে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এরই জেরে বন্দেখালী ও কাশিনাথপুরসহ বেশ কয়েক জায়গায় দফায় দফায় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুরের ঘটনা ও গরু-ছাগলসহ নগদ টাকা ও স্বর্নালংকার লুটপাটের অভিযোগ উঠেছে। ভাংচুরের সময় শিশু ও মহিলাসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। 

আজ বাদ আছর নিহত রানার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। 

পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

ঝিনাইদহ-১ আসনের এমপি নায়েব আলী জোয়ার্দার ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, সদ্য এসএসসি পাশ করা রানা (১৭) নানী বাড়ি  ছাবিনগর গ্রাম থেকে ইজিবাইকে করে নিজ বাড়ী কাশিনাথপুরে ফিরছিলো। ডাউটিয়া বাজারে পৌছলে পথিমধ্যে তাকে ধাওয়া করে প্রতিপক্ষরা। সে দৌড়ে কাশিনাথপুরে একটি বাড়িতে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে পরিবার ও পুলিশকে ফোন করে। পুলিশ না আসায় হামলাকারীরা দরজা ভেঙে রানাকে বাইরে বের করে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতি দেখে তাকে ফরিদপুর রেফার্ড করা হয়। সেখানে যাওয়ার পথেই রানা মারা যায়। রানার মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।


আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ১০ ঘন্টা ২২ মিনিট আগে