ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

সাংবাদিক আলমগীর অরণ্যের হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা


ঝিনাইদহের শৈলকূপা রিপোর্টার্স ইউনিটের সভাপতি ও উদিচি  শিল্প গোষ্ঠীর সাধারণ সম্পাদক আলমগীর অরন্যকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়। কিন্তু সেখানেও তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পিজিতে রেফার করা হয়। রবিবার বিকাল তিনটার দিকে উক্ত সাংবাদিক আলমগীর অরণ্য  তার নিজ দোকানে সামান্য মোবাইল রিসার্স কার্ড নিয়ে তিন জনের সাথে তর্ক বির্তক করার চল্লিশ মিনিট পর সন্ত্রাসী হামলার শিকার হলেও এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার না হওয়ায় বিভিন্ন সামাজিক সংগঠন যেমন -শৈলকূপা রিপোর্টার্স ইউনিটি, শৈলকুপা উপজেলা প্রেসক্লাব, সম্মিলিত শিল্পী সমাজ, বাংলাদেশ উদিচি শিল্পগোষ্ঠী ও শৈলকুপা নাগরিক কমিটির ব্যানারে সোমবার সকাল ১০ ঘটিকার সময় চৌরাস্তা মোড়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। উক্ত সমাবেশে শৈলকুপা  রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ টিটো মিজান, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক শিহাব মল্লিক, আলিমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজু, শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম, অধ্যক্ষ শেখ কবিরুল ইসলাম, বাংলাদেশ যুব ইউনিয়ন ঝিনাইদহ জেলা শাখা, বাংলাদেশ কিন্ডারগার্টেন সমিতি খুলনা বিভাগ, দুর্নীতি প্রতিরোধ কমিটি শৈলকূপা, নাগরিক কমিটিসহ বিভিন্ন সংগঠন মানববন্ধনে অংশ নেয়। মুমূর্ষু আলমগীর অরন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়ায় মানববন্ধন থেকে পুলিশ প্রশাসনের কঠোর সমালোচনা করা হয়।



Tag
আরও খবর