ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

শৈলকুপায় ওসি প্রত্যাহারের দাবিতে ও নেতাকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও: পুলিশের সাথে সংঘর্ষ, পুলিশসহ আহত- ৩০


নেতাকে ছাড়িয়ে নিতে ও ওসি প্রত্যাহারের দাবিতে শৈলকুপা থানা ঘেরাও করেছে বিক্ষুব্ধ জনতা। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এসময় ইট পাটকেল নিক্ষেপ করে জনতা। পরে তাদের ছত্রভঙ্গ পুলিশ শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ করেন। পুলিশের গুলিতে আহত হয় অন্তত ৩০ জন। এসময় জনগনের ইটের আঘাতে থানার তদন্ত ওসি রিয়াজুল ইসলামসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। আহতদের ঝিনাইদহ ও কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। জানা যায়,বেশকিছুদিন ধরে শৈলকুপার সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা ওসি প্রত্যাহারের দাবী জানিয়ে আসছিল। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের পরেরদিন বন্দেখালী গ্রামে বাড়ীঘর ভাংচুর ও মারামারির ঘটনা ঘটে। ২৩ মে মামলা দায়ের হয়। সেই মামলায় সাবেক ছাত্র নেত ও ধলহরাচন্দ্র ইউনিয়নের ধাওড়া গ্রামের আওয়ামী লীগ নেতা মোস্তাক শিকদারকে গ্রেফতার করে পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে শত শত মানুষ থানায় এসে ভিড় জমায়। নিরিহ মানুষকে ধরে হয়রানি করা ও টাকার বিনিময়ে অপরাধীদের ছেড়ে দেয়া এবং নানা ঘুষ দূর্নীতির অভিযোগ এনে ওসি শফিকুল ইসলাম চৌধুরীকে প্রত্যাহারের দাবীতে একটি মিছিল বের করে উপস্থিত বিক্ষুব্ধ জনতা। ওসি প্রত্যাহারের শ্লোগান দিয়ে মিছিলটি থানার সামনে আসে,এরপর থানা ঘেরাও করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ করে। পুলিশের গুলিতে ধাওড়া গ্রামের ফিরোজ শিকদার, আলী আকবর, আজগর মন্ডল, তুহিন জোয়ারদার, নাফিজ, সালামত, সুইম, জান্নাত, আসাদুজ্জামান, সাইফুদ্দিন, সাত্তার শিকদার, ইমন শিকদার, আব্দুল ওহাব, ফারুক, জালালসহ অন্তত ৩০ জন আহত হয়। এছাড়াও ইট পাটকেলের আঘাতে শৈলকুপা থানার ইন্সপেক্টর তদন্ত রিয়াজুল হাসানসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়ে়ছেন। গুরুত্বর আহতদের ঝিনাইদহ ও কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী জানান, ধাওড়া গ্রামের লোকজন থানা ঘেরাও করে আসামী মোস্তাক শিকদারকে ছিনতাই এর চেষ্টা করে। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে থানায় ইটপাটকেল ছোড়ে। এতে ইন্সপেক্টর তদন্ত রিয়াজুলসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করলে বেশ কিছু লোকজন জআহত হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী মামলা হবে বলে জানান তিনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে বলে জানা গেছে।

Tag
আরও খবর