নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আবারো অশান্ত হয়ে উঠছে শৈলকুপা


  শৈলকুপায় হিরক আলী (৪০) নামের এক ব্যক্তিকে হাতুড়ী দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে দূর্বৃত্তরা। 

 শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার ৬নং সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে এ ঘটনা ঘটে। 

হিরক আলী সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামের জালাল শেখের ছেলে। স্বজনরা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্য রত  চিকিৎসক সন্ধায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

জানা যায়, ৬ নং সারুাটয়া ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসানের সাথে পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জুলফিকার কায়সার টিপুর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।

 

টিপু সমর্থক হিরক মোটরসাইকেল যোগে শুক্রবার বিকাল ৪টার দিকে কাতলাগাড়ী বাজারে পৌছালে একদল দূর্বৃত্ত তাকে হাতুড়ী দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে।

জুলফিকার কায়সার টিপু অভিযোগ করেন, তার সমর্থক হিরক  বিকালে কাতলাগাড়ী বাজারে পৌছালে মামুন সমর্থকরা তাকে হাতুড়ী দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে।

তবে ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, এটা কোন সামাজিক বিরোধ না। চরবাখরবার গ্রামের নুর ইসলাম নামের এক ব্যক্তি ভাটবাড়িয়া গ্রামের শাহিনের পুকুর লিজ নিয়ে রেণু পোনার চাষ করে আসছে। ২০/২৫ দিন আগে এ পুকুর নিয়ে বিরোধে জড়ায় হিরক ও নুর ইসলাম। এ ঘটনায় নুর ইসলামকে হামলার চেষ্টা করে হিরক আলী। এরই জের ধরে  নুর ইসলাম হিরককে পিটিয়ে আহত করে বলে জানান।

শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, এ ঘটনায় অভিযোগ দিলে মামলা হবে এবং দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে। 


প্রসঙ্গত,ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে এমপি পদে উপ-নির্বাচন ও উপজেলা পরিষদের নির্বাচন কে সামনে রেখে ইউনিয়নগুলোতে অস্থিতিশীল পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির আশংকা রয়েছে। গত ইউপি নির্বাচনে এই  ইউনিয়নেই একে একে ৬ জন কে হত্যা করার ন্যাক্কার জনক ঘটনা ঘটেছিল।


Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ১০ ঘন্টা ২২ মিনিট আগে