নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শৈলকুপা রিপোর্টার্স ইউনিটির সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য পদপ্রার্থী রেজাউল ইসলাম রাজু


ঝিনাইদহের শৈলকূপা রিপোর্টার্স ইউনিটির সংবাদকর্মীদের সাথে৪ এপ্রিল  বৃহস্পতিবার মতবিনিময় ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজু। তিনি জাতীয় সংসদের  ৮১, ঝিনাইদহ -১ শৈলকূপা আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের দলীয়  মনোনয়ন প্রত্যাশী। শৈলকূপা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক আলমগীর অরণ্যের সভাপতিত্বে ইফতার পূর্ববর্তী মতবিনিময় সভায় সাবেক ছাত্রনেতা ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজু বলেন আগামী জতীয় সংসদের ৮১ ঝিনাইদহ -১ আসনের উপ নির্বাচনে আমি দলের মনোনয়ন প্রত্যাশী। দলীয় মনোনয়ন পেয়ে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হলে সম্প্রীতির শৈলকূপা গড়ে তুলব। আমার নেতা প্রয়াত এমপি আব্দুল হাই এর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো।আমার প্রথম কাজ হবে শৈলকূপা - গাড়াগঞ্জ সড়কটির ব্যাপক উন্নয়ন সাধন। কারণ এই ছয় কিলোমিটার রাস্তার জন্য শৈলকূপাবাসী বছরের পর বছর কষ্ট করে আসছে। তিনি আরও বলেন শৈলকূপার বদনাম এরা সবসময় দাঙ্গা হাঙ্গামা করে আমি নির্বাচিত হলে শৈলকূপার এই দাঙ্গা হাঙ্গামা চিরতরে বন্ধ করার উদ্যোগ গ্রহণ করবো। শৈলকূপার কুমার নদে পানি প্রবাহের ব্যবস্থা করবো। সর্বোপরি শৈলকূপা শহরকে নান্দনিক শহর হিসেবে গড়ে তুলবো। এ ব্যাপারে তিনি এলাকাবাসীর সহযোগিতা এবং মাননীয় নেত্রী  জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ কামনা করেন। তিনি জানান আমি মাননীয় নেত্রীর কাছে একটি খোলা চিঠি দিয়েছি। তিনি আশা করেন মাননীয় নেত্রী তার সঠিক মূল্যায়ন করবেন।  মতবিনিময় সভায় শৈলকূপা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম আহবায়ক দৈনিক মানবাধিকার প্রতিদিনের শৈলকূপা প্রতিনিধি মিজানুর রহমান টিটো, যুগ্ম আহবায়ক দৈনিক অধিকার পত্রিকার শৈলকূপা উপজেলা প্রতিনিধি রয়েল আহমেদ, সোনালী খবর পত্রিকার সহকারী সম্পাদক ফরহাদ হোসেন সহ রিপোর্টার্স ইউনিটির সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।  তিনি নবগঠিত রিপোর্টার্স ইউনিটির জন্য একটি সিলিং ফ্যান এবং চেয়ার টেবিল উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরে রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সাথে ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।


Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৯ ঘন্টা ১৪ মিনিট আগে