নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শৈলকুপায় জমি থেকে ৪০টি গাছ কেটে নেওয়ার অভিযোগ, বাঁধা দেয়ায় নারীকে পিটিয়ে আহত


ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষকের ৪০টি আম গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। বাঁধা দেওয়ায় সাবানা খাতুন (৩০) নামের এক নারীকে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৩০ মার্চ) উপজেলার সারুটিয়া ইউনিয়নের নবগ্রাম গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনায় আহত ওই নারী শৈলকুপা থানায় অভিযোগ দায়ের করেছেন।


অভিযুক্তরা হলেন-নবগ্রাম গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে সেলিম, একই গ্রামের রফিকুল ইসলাম তোতার ছেলে উজ্জল হোসেন এবং মৃত রহিম মন্ডলের ছেলে শওকত।


অভিযোগ সূত্রে জানা যায়, নবগ্রাম গ্রামের মন্টু হোসেনের বসতবাড়ির ১৫ শতক জমি নিয়ে অভিযুক্তদের সাথে কয়েক বছর ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে অভিযুক্ত সেলিম, উজ্জল হোসেন ও শওকত গত ১৫ মার্চ (শুক্রবার) সকালে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মন্টু হোসেনের পুকুরের পাড়ে রোপন করা ৪০/৪২টি আম গাছ কেটে দেন। এরপর শনিবার (৩০মার্চ) সকালে অভিযুক্তরা ওই বাড়ির জমি ঘেরাও দেওয়াসহ বাঁধ কেটে পুকুর থেকে ২ মণ বিভিন্ন প্রজাতির মাছ ধরে নেন। এসময় মন্টু হোসেনের স্ত্রী সাবানা খাতুন বাঁধা দেওয়ায় দেশীয় অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে মারধর করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


আহত সাবিনা খাতুন বলেন, ‘গাছ কেটে দেওয়ার পর স্থানীয় সামাজিক মাতব্বরদের বিষয়টি জানানো হলে সালিশের মাধ্যমে মিমাংসা করার কথা থাকলেও শনিবার সকালে তারা পুকুরের মাছ ধরে নেন। এতে বাঁধা দিলে আমাকে মারধর করেন। আমি এর বিচার চাই।’


এদিকে অভিযুক্ত উজ্জল হোসেনের কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সামনেই ওই আহত নারীকে হুমকি, অশ্লীল ও অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানিনা।’

অন্যদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত সেলিম ও শওকতের বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি।


শৈলকুপা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সাইদুর রহমান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৯ ঘন্টা ১৪ মিনিট আগে