লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত

শৈলকুপায় পূবালী ব্যাকের শাখা উদ্বোধন


ঝিনাইদহের শৈলকুপায় পূবালী ব্যাংক (পিএলসি) ৫০৫ তম শাখার উদ্বোধন হয়েছে। 

সোমবার দুপুরে পৌর এলাকার কবিরপুর তিন রাস্তার মোড়ে মোল্লা টাওয়ারের দ্বিতীয় তলায় এ শাখার উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে পূবালী ব্যাংক শৈলকুপা শাখার ব্যাবস্থাপক মাজেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপ-মহাব্যাবস্থাপক ও খুলনা অঞ্চল প্রধান মুশফিকুর রহমান। 

বিশেষ অতিথি ছিলেন সহকারী মহাব্যবস্থাপক ও যশোর শাখা প্রধান কাজী সিহাবুল ইসলাম, খুলনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ফরিদ আহম্মেদ, সহকারী মহাব্যবস্থাপক ও খুলনা শাখা প্রধান শফিকুল ইসলাম, শৈলকুপার উমেদপুর ইউপি চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লা, ভবন মালিক ও উপজেলা যুবলীগ সভাপতি শামীম হোসেন মোল্লা ও বনিক সমিতির সভাপতি আব্দুস সোবহান প্রমুখ।

এছাড়াও স্থানীয় ব্যবসায়ী, চাকুরিজীবী, শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

এ উপজেলায় পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন হওয়ায় গ্রাহকের দীর্ঘ পথ পাড়ি দিয়ে জেলা শহরে যেতে হবেনা। হাতের কাছে সকল প্রকার ব্যাংকিং সেবা পাবেন বলে গ্রাহকরা আনন্দ প্রকাশ করেন। নতুন নতুন গ্রাহক তৈরী হবে এবং সেই সাথে সকল প্রকার সেবা নিশ্চিত করা হবে বলে বক্তারা আশাবাদ ব্যাক্ত করেন।

ব্যাংক কর্মকর্তারা তাদের বক্তব্যে বলেন, দ্রুত সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য গ্রাহকদের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। এ শাখার মাধ্যমে অত্র অঞ্চলের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে।


Tag
আরও খবর