নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ওয়ার্ড বয় যখন এ্যাম্বুলেন্স চালক



আউটসোর্সিংয়ে ওয়ার্ড বয় হিসেবে নিয়োগ, তবে সেদিকের কোন দায়িত্ব পালন করতে হয় না তাকে। অদৃশ্য শক্তিতে বনে গেছেন এ্যাম্বুলেন্স চালক। যে দায়িত্বে তিনি নিয়োগ পেয়েছেন সে দায়িত্বের ধারে কাছেও যাননি কোনদিন। রয়েছে নিয়মের বেশি টাকা ভাড়া নেওয়ার অভিযোগও। তবে জেলা সিভিল সার্জন বলছেন, সরকারীভাবে নিয়োগপ্রাপ্ত এ্যাম্বুলেন্স চালক না থাকায় ওয়ার্ডবয় দিয়ে এ্যাম্বুলেন্স চালানো হচ্ছে। ঘটনাটি ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।


জানা যায়, শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবা নিশ্চিত করতে পুরাতন অ্যাম্বুলেন্সের পাশাপাশি নতুন একটি এ্যাম্বুলেন্স যুক্ত হয়েছে। তবে সরকারীভাবে নিয়োগপ্রাপ্ত কোন এ্যাম্বুলেন্স চালক নেই। এ্যাম্বুলেন্স চালাচ্ছেন আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত ওয়ার্ডবয় লিটন মিয়া। করোনাকালীন সময়ে হাসপাতালের ড্রাইভার সহ অন্যরা যখন ভয়ে গাড়ি চালানো ছেড়ে দেয় তখন স্বপন নামের এক যুবক হাসপাতালের করোনা রোগী বহনের জন্য এগিয়ে আসনে এবং সরকারী এ্যাম্বুলেন্স চালানোর দায়িত্ব পালন করেন। এতে হাসপাতাল কর্তৃপক্ষ খুশী হয়ে স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে খন্ডকালীন নিয়োগ পান এ্যম্বুলেন্স চালক হিসাবে। তবে তার সেই দায়িত্বে টিকতে পারেননি


বেশীদিন। হাসপাতালটিতে নিয়োগ প্রাপ্ত দুর্ণীতিবাজ


এ্যাম্বুলেন্স চালক বকুল হোসেন ও তার ছেলে লিটন মিয়া সহ পরিবারের হাতে যেন জিম্মি হাসপাতালের এ্যাম্বুলেন্স খাত। বকুল সহ তার পরিবারের সদস্যরা এর আগে হাসপাতালের বেড পর্যন্ত নিজের বাড়ি নিয়ে যায় ও বিক্রি করে দেয়। এছাড়া রোগীদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও জোরপূর্বক অতিরিক্ত ভাড়া আদায় করার দায়ে তদন্ত হয়। বদলী করা হয়। তবে ঘুরে-ফিরে ঐ পরিবারের সদস্যদের হাতেই রয়েছে জনগুরুত্বপূর্ণ সেবাখাতের এই এ্যাম্বুলেন্স চালানোর দায়িত্ব। বকুল পরিবারের সদস্য ওয়ার্ডবয় লিটন মিয়াকে দিয়েই গাড়ি চালানো হচ্ছে।


এব্যাপারে লিটন মিয়ার বক্তব্য নিতে তার ব্যবহৃত মোবাইলে কল দিলে সে ব্যস্ত আছেন এবং পরে কথা বলবেন বলে কল কেটে দেন।


শৈলকুপা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহফ'জা খাতুনের কাছে পরপর দুইদিন একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।


তবে কথা হয় জেলা সিভিল সার্জন শুভ্রা রাণীর সাথে। তিনি বলেন, সরকারীভাবে কোন এ্যাম্বুলেন্স চালক নিয়োগ না থাকায় তাকে দিয়ে আপাতত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগের ব্যাপারে বলেন, যাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিয়েছে তারা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৯ ঘন্টা ১৫ মিনিট আগে