লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত

ইন্জিনিয়ার ও ঠিকাদারদের দ্বন্দ্বে স্থবির হয়ে পড়েছে ইবি মেগা প্রোজেক্ট




ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫৩৭ কোটি টাকার মেগা প্রোজেক্টের কাজ স্থবির হয়ে পড়েছে। মুখ থুবড়ে পড়েছে বেশিরভাগ নির্মান কাজ। ইন্জিনিয়ারের তোপের মুখে ও নানা বিশৃঙ্খলার কারনে ইতোমধ্যে কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে অনেক ঠিকাদারী প্রতিষ্ঠান। 

জানা যায়, ২০১৮ সালে টেন্ডার হয়ে ২১ সালে শুরু হওয়া এ মেগা প্রোজেক্টে রয়েছে প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, স্টাফ কোয়ার্টার ভবন, হল ভবন, অনুষদ ভবন, পার্ক ও সৌন্দর্য বর্ধনসহ নানাবিধ কাজ। 

২০২৪ সালের ডিসেম্বর মাসে প্রকল্প হস্তান্তর করার কথা থাকলেও এখন পর্যন্ত ৪০ ভাগ কাজ সম্পন্ন হয়নি বলে জানা গেছে। 


কাজের অনিয়ম, সঠিক তদারকী ও নিয়মিত বিল না পাওয়ার কারনেই মূলত এ মেগা প্রোজেক্ট স্থবির হয়ে পড়েছে বলে জানা গেছে। 


এদিকে অনেক দক্ষ ও যোগ্য সিভিল ইন্জিনিয়ার থাকা স্বত্বেও এ প্রকল্পের চিফের দায়িত্ব দেয়া হয়েছে ডিপ্লোমা (ইলেক্ট্রিক্যাল) ইন্জিনিয়ার এ,কে,এম শরিফ উদ্দিনকে।  আত্মীয়করণের কারনেই তিনি দায়িত্ব পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। 


চীফ ইন্জিনিয়ার দাবী করেন, কয়েকটি প্রোজেক্টের কাজে বিল নিয়ে অভিযোগ থাকায় তা তদন্ত চলছে বলেই নতুন বিল ছাড়তে অসুবিধা হচ্ছে। যে কারনে ঠিকাদাররা কাজের গতি কমিয়ে দিয়েছে। এছাড়াও নির্মান সামগ্রীর দাম বৃদ্ধির অযুহাতেও তারা কাজের গতি কমিয়ে দিয়েছে। তবে নির্ধারিত সময়ে প্রকল্প সম্পন্ন করে হস্তান্তর করা সম্ভব হবে না বলে তিনি জানান।

Tag
আরও খবর