লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত

শৈলকুপায় ভাতিজাদের হাতে চাচা খুন



ঝিনাইদহের শৈলকুপায় কাকুড়াডাঙ্গা গ্রামে আপন দুই ভাই মিলে চাচাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১ বছর আগে ১২নং নিত্যানন্দনপুর ইউনিয়নের কাকুড়াডাঙ্গা গ্রামের গ্যানো মোল্লার ছেলে নিহত লাল্টু মোল্লা (৩৬) বড় ভাবি রিভা’কে পরকীয়ার জের ধরে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে। এ ঘটনায় একই গোষ্ঠীর যৌথ পরিবারের মাঝে বিরোধ শুরু হয়। নিহত লাল্টু দীর্ঘদিন আত্মগোপন থেকে সম্প্রতি বাড়িতে ফিরে আসে। ১লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে আসাদ ও মিরাজ নামের আপন দুই ভাই তার চাচা লাল্টুকে পার্শ্ববর্তী কাকুড়াডাঙ্গা বিলের মাঠে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।


স্থানীয়রা জানান, নিহত লাল্টু বাজার থেকে বাড়ি যাওয়ার পথে বিলের ধারে সবুজের মাছের খামারের কাছে পৌছলে ভাতিজা আসাদ ও মিরাজ ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় লাল্টু মাটিতে লুটিয়ে পড়ে মৃতুরকোলে ঢলে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লাল্টুকে মৃত ঘোষনা করেন।


শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে হত্যাকান্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


Tag
আরও খবর