নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শৈলকুপায় পাওনা টাকা চাওয়ায় অতর্কিত হামলায় আহত ৫


অভ্যন্তরিন দ্বন্দ্ব ও পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির দু'পক্ষের সংঘর্ষ হয়েছে। সোমবার বিকালে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের মাঝদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় এক মহিলাসহ ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন- আবুল শেখ(৬৫), তার স্ত্রী হাজেরা খাতুন(৬২), আজিজুল ইসলাম(৩২), সবুজ শেখ(২৫) ও শহিদুল ইসলাম(৪০)।

স্থানীয় সুত্রে জানা যায়, মাঝদিয়া গ্রামে বিএনপির সমর্থক মোবারক বিশ্বাসের ছেলে ওসমান বিশ্বাসের কাছে ধারের ১৮০০ টাকা পায় একই গ্রামের আবুল শেখের ছেলে আজিজুল ইসলাম। অনেকদিন ধরেই টাকা চেয়ে আসছে আজিজুল, তবে টাকা পরিশোধে গরিমশি করে আসছে ওসমান। সোমবার দুপুরে পাওনা টাকা চাওয়ায় উভয়ের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়। পরে দেশীয় অস্ত্রসস্ত্রের মহড়ায় ওসমান লোকজন নিয়ে আজিজুলের পরিবারের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় আজিজুল ও তার পিতামাতাসহ ৫ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলাকারী ওসমান ধলরাহচন্দ্র ইউনিয়নের বিএনপি নেতা বাবলু মোল্যার সমর্থক। অপরদিকে ভুক্তভোগী আজিজুল বিএনপির অপর গ্রুপের নেতা জিল্লু মোল্যার সমর্থক। 


শৈলকুপা থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম জানান, হামলার ঘটনায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৮ ঘন্টা ৫৩ মিনিট আগে