নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শৈলকুপায় গোয়াল ঘরে আগুন, ৬ লাখ টাকার ক্ষতি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের উত্তরপাড়ায় বুধবার দিবাগত রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দুটি গরু, স্যালো ইঞ্জিন চালিত একটি আলমসাধু গাড়ী ও গোয়াল ঘর পুড়ে ভস্মিভূত হয়ে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়ে গেছে এক কৃষকের। জানা যায়, পাইকপাড়া উত্তরপাড়া গ্রামের মৃত খেরু শেখের ছেলে কৃষক মতিয়ার শেখের গোয়াল ঘরে বুধবার দিবাগত রাতে আগুন লেগে যায়। স্থানীয় লোকেরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় ব্যর্থ হয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে দমকল বাহিনী এসে আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে গোয়াল ঘরে থাকা একটি গাভীসহ দুটি গরু পুড়ে মারা যায়। এ সময় পাশে থাকা আলম সাধু গাড়ী ও গোয়াল ঘরসহ আশপাশ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ মতিয়ার শেখ জানান, রাতের আঁধারে কেউ শত্রুতা করে তার গোয়াল ঘরে আগুন দিতে পারে। অগ্নিকান্ডের ঘটনায় তার আনুমানিক ৫ থেকে ৬ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দেবেন বলে জানান। এ ব্যাপারে শৈলকুপা ফায়ার সার্ভিসের দায়িত্ব অফিসার সঞ্জয় কুমার দেবনাথ জানানা আগুনের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যেয়ে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।আগুনে প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকার প্রতি আছে।

Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৮ ঘন্টা ৫৩ মিনিট আগে