নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শৈলকূপায় স্বতন্ত্র প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ


ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলালের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সোমবার বিকালে উপজেলার বড়দা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়,সতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের সহধর্মিণী মুনিয়া আফরিন ট্রাক প্রতিকের গনসংযোগ করে মির্জাপুর ইউনিয়ন থেকে শৈলকুপা শহরে ফিরছিলেন। প্রতিমধ্যে বড়দা ব্রিজ এলাকায় পৌছালে নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল হাই এমপির সমর্থকরা মিছিল থেকে এ হামলা চালায় বলে অভিযোগ করেন। এসময় মিছিল থেকে কর্মীসমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। 

স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের  সহধর্মিণী মুনিয়া আফরিন জানান, মির্জাপুর ইউনিয়নের আনিপুর থেকে ট্রাক প্রতিকের ভোট চেয়ে ফেরার নৌকার স্লোগান নিয়ে নৌকা প্রতিকের প্রার্থী 

আব্দুল হাইয়ের কর্মীসমর্থকরা গাড়ির উপর হামলা চালায়৷ অবস্থা বেগতিক দেখে আমরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করি। নৌকার কর্মী সমর্থকরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। হামলায আমার গাড়ির সামনে ও পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 


ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল বলেন, নৌকার সমর্থকরা আমি গাড়ীতে আছি ভেবে হামলা করেন। কিন্তু গাড়িতে আমার সহধর্মিণী ছিল। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই।এমন নেক্কারজনক ঘটনা যেন না ঘটে সেদিকে খেয়াল রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। 


শৈলকুপা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম চৌধুরী জানান, হামলার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে