নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শৈলকূপার ১ আসনে ট্রাক প্রতীকের প্রচারণায় পেঁয়াজের মাঠে স্বতন্ত্র প্রার্থী


পেঁয়াজের মাঠে নেমেছেন স্বতন্ত্র এমপি প্রার্থী নজরুল ইসলাম দুলাল। বুধবার দুপুরে তিনি মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া মাঠের রাস্তা দিয়ে শৈলকুপা রওনা হন। এসময় মাঠের সাধারণ কৃষকরা তার গাড়ী থামিয়ে পেয়াজের মাঠে নামিয়ে নিয়ে যান। পছন্দের এই প্রার্থীকে কাছে পেয়ে অনেকে আবার সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। 

মাঠে-ঘাটে, পাড়া-মহল্লায় ও হাট বাজারে অহংকারমুক্ত এই নেতাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সাধারণ ভোটাররা৷ 

তিনি ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে ট্রাক প্রতিকের প্রচারনা করতে মাঠে নেমেছেন। এরপর থেকেই সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। 

শৈলকুপা পৌর এলাকাসহ ১৪ টি ইউনিয়নে ট্রাক প্রতিকের গণজোয়ার এসেছে বলে প্রার্থীর পক্ষ থেকে দাবী করা হয়েছে। 

এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ই জানুয়ারী বিপুল ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হবেন বলে আশাবাদী। 

তিনি নির্বাচিত হলে মারামারি হানাহানি ঘরবাড়ি ভাংচুর ও মামলা বাণিজ্য বন্ধসহ এলাকার উন্নয়নে সব সময় জনগণের পাশে থাকবেন বলেও ওয়াদা করেন। 

উল্লেখ্য, নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও প্রভাবমুক্ত রাখতে প্রশাসন ব্যাপক তৎপর রয়েছে। কোন ভোটারকে হুমকি ধামকি দিলে বা কাউকে ভোটাধিকার প্রয়োগে বাধাদান করলে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৮ ঘন্টা ৫৩ মিনিট আগে