নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শৈলকুপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ


বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও অবরোধের নামে যানবাহনে হামলা, অগ্নিসংযোগসহ নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব নজরুল ইসলাম দুলাল। 

বিক্ষোভ মিছিলটি নজরুল ইসলাম দুলালের নির্বাচনী কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খোকনের সঞ্চালনায় ও পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আশরাফুল আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সরোয়ার জাহান বাদশা,৮নংধলহরাচন্দ্র ইউনিয়ন  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চাঁদ আলী মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার টিপু, নিত্যানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাস, পৌর মৎস্যজীবী লীগের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত যে অবরোধ ডেকেছে তা প্রতিহত করতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সব সময় মাঠে ছিল। এখনো আছে এবং থাকবে। অবরোধের নামে কেউ অরাজকতা করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৮ ঘন্টা ৮ মিনিট আগে