নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নোয়াখালীতে কাটা গাড়িসহ গাড়ি চোর চক্রের ৩ জন আটক



নোয়াখালীর সুধারাম মডেল থানার অভিযানে কাটা গাড়ীসহ গাড়ী চোর চক্রের ৩ জন আটক।


শনিবার (০৮ এপ্রিল ) নোয়াখালীর সুধারাম মডেল থানার সোনাপুর পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মোঃ রিয়াজ হাসান, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি কালীন সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় অবস্থান কালে শুক্রবার দিবাগত রাত অনুমান ০০.০৫ ঘটিকার সময় গোপন সংবাদ এর ভিত্তিতে সুধারাম মডেল থানাধীন ০৭নং ধর্মপুর ইউনিয়নের ০৩নং ওয়ার্ডস্থ ভাটিরটেক চৌরাস্তা বাজারের উত্তর মাথা বাবুলের ভাঙ্গারির দোকানের সামনে ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি দেখে ৭/৮ জন লোক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে এজাহারভুক্ত তিন জন আসামীদের গ্রেফতার করা হয়। 


ধৃত আসামীদের হেফাজত হইতে একটি পিকআপ ও পিকআপ ভর্তি চোরাই গাড়ীর কাটা অংশসহ জব্দ করা হয়। 


উক্ত সময় পলাতক এজাহারভুক্ত ও অজ্ঞাত ২/৩ জন আসামী পালিয়ে যায়। আসামীদের জিজ্ঞাসাবাদে আসামীরা অভ্যাসগত ভাবে চোরাই মালামাল ক্রয় বিক্রয় করে নিজ হেফাজতে রাখে বলে স্বীকার করে।


গ্রেফতারকৃত আসামীরা হলেন-  ১। আফসার (২২), ২। মোঃ সায়েদুল হক(২৪) ও ৩। মোঃ বাবলু(২৩)।

জব্দকৃত/ উদ্ধারকৃত একটি কাটা পিক আপ গাড়ির ইঞ্জিন। যাহার নাম্বার PFH25513,  যাহার সিরিয়াল নাম্বার S1811142,  ২। একটি কাটা পিক আপ গাড়ির চেসিস। যাহার গায়ে ইংরেজিতে লেখা MB1AA22E1GRF18531 লেখা আছে। ৩। একটি কাটা পিক আপ গাড়ির ডিফেন্সার- ০১ (এক) টি। যাহার গায়ে ইংরেজিতে 15341140C লেখা আছে। ৪। একটি কাটা পিক আপ গাড়ির তৈলের টাংকি। ৫। একটি কাটা পিক আপ গাড়ির ০৪ (চার) টি চাকা। যাহার প্রত্যেকটির গায়ে ইংরেজিতে XTREEM POWER, 6.50-14 ULT, 100/98, NYLON, MTF, HEAVY DUTY 14 PLAY RATING  লেখা আছে। ৬। একটি কাটা পিক আপ গাড়ির  হলুদ রংয়ের কেবিনের – ০৮ (আট) টি অংশ। ৭ একটি কাটা পিক আপ গাড়ির বডির নীল অংশের ০৪ (চার) টি অংশ।  ৮। একটি কাটা পিক আপ গাড়ির হর্ণ এক্সেল ০১  (এক) টি, ০৯। একটি কাটা পিক আপ গাড়ির ০৪ সেট স্প্রিং, ১০। একটি কাটা পিক আপ গাড়ির সেলেঞ্জার পাইপ ০১ (এক) টি, ১১। একটি কাটা পিক আপ গাড়ির হুইল যুক্ত স্টারিং যাহার উপরে L চিহৃ সম্পলিত ০১ (এক) টি স্টীলের স্টিকার রয়েছে, ১২। একটি কাটা পিক আপ গাড়ির  এয়ার ক্লিনার পাইপ ০১ (এক) টি যাহার রং কালো, ১৩। একটি কাটা পিক আপ গাড়ির সিট ০২ (দুই) টি, ১৪। একটি কাটা পিক আপ গাড়ির বেটারী কেইস ০১ (এক) টি, ১৫। একটি হলুদ রংয়ের পিক আপ গাড়ি যাহার রেজি নং চট্ট মেট্রো ন ১১-০৪০৯, যাহার চেসিস নং- MAT44505IAZROI983, চেসিস নং- 275IDI05AZYS03388


সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ারুল ইসলাম জানান,  উক্ত ঘটনায় আসামীদের বিরুদ্ধে সুধারাম মডেল থানার মামলা রুজু করে মামলার তদন্তভার এসআই (নিরস্ত্র) সুধন চন্দ্র দাস এর উপর অর্পণ করা হয় এবং ধৃত আসামীদের কে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করার হয়েছে। 

আরও খবর