নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুই ভিক্ষুককে অটোরিকশা ও সেলাই মেশিন প্রদান


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ভিক্ষুক মুক্ত করণে বিকল্প কর্মসংস্থানে যুক্ত হলেন ২জন ভিক্ষুক। একজনকে অটোরিকশা ও অন্যজনকে সেলাই মেশিন বিতরণের মধ্য দিয়ে তাদের স্বাবলম্বী হতে সহায়তা করেছে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন।


বৃহস্পতিবার (০৬ এপ্রিল )  বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে দু’জনকে উপহার দু’টি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবা উল আলম ভুঁইয়া। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মো: মাইন উদ্দিন।


অটোরিকশা পেয়ে সালেহা যেন খুশিতে আত্মহারা হয়ে বলেন, বাবারে আমি এতদিন ভিক্কা করতাম। স্যারে অটোরিকশা দিছে ছেলে চালাবে। এর আয় দিয়ে আমার সংসার ভালো চলবো। সেলাই মেশিন পাওয়া নুর জাহান জানান, পরিবারে আয়ের কোনো বেবস্তা নাই। তাই এতদিন ভিক্কা করতাম। এখন সেলাই মেশিনে কাজ করে অর্জিত টাকায় সংসার চালাবো। আর ভিক্ষা করবো না বলে তিনি জানান। এসময় তারা দু’জন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা জানান।


কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবা উল আলম ভূঁইয়া জানান, এসব ভিক্ষুকের হাত যেন সত্যিকার অর্থেই কর্মীর হাতিয়ার হতে পারে। 


এ জন্য সমাজ সেবা অধিদপ্তরের অর্থায়নে তাদের মধ্যে অটোরিকশা ও সেলাই মেশিন বিতরণ করা হলো। আশাকরি, এগুলো তাদের নিয়মিত আয়ের উৎস হবে। তারা সমাজের বোঝা না হয়ে দেশের সম্পদ হবেন।

আরও খবর