নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মোঃ শহীদুল ইসলাম বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজে পিপিএম পদকে ভূষিত



মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ পুলিশের সদস্যদের প্রতি বছর বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত করা হয়। এরই ধারাবাহিকতায় নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম ২০২২ সালে পিপিএম পদক পেয়েছেন। 


আজ মঙ্গলবার ৩ জানুয়ারি সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে এ পদক প্রদান করেছেন।



জটিল ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, কর্তব্যনিষ্ঠা, সততা ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম-সেবায়) ভূষিত করা হয়েছে। এর আগে পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম ২০১৮ সালে পিপিএম পদক পেয়েছেন। 


মোঃ শহীদুল ইসলামের গ্রামের বাড়ি রংপুর জেলার সদর উপজেলায়। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে ২০০১ সালে স্নাতক ও ২০০৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি শেষ করে ২৫তম বিসিএস (পুলিশ ক্যাডারে) উত্তীর্ণ হয়ে  ২০০৬ সালে পুলিশ বিভাগে যোগদান করেন। মোঃ শহীদুল ইসলাম ২০২১ সালের ১ আগস্ট  তিনি নোয়াখালীর পুলিশ সুপার পদে যোগদান করেন।


জেলা পুলিশ মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপার শহীদুল ইসলাম ২০২১ সালের ১ আগস্ট  নোয়াখালী দায়িত্ব গ্রহণের পর জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মানবিক, সামাজিক, গণমুখী ও প্রো-অ্যাকটিভ পুলিশিং সেবা অব্যাহত রেখেছেন।


এ ব্যাপারে পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম বলেন, আমাকে এই অর্জন সামনের দিনগুলোতে মানুষের সেবায় আরও বেশি অনুপ্রাণিত করবে। দেশের প্রয়োজনে মানুষের নিরাপত্তায় আমরা কাজ করি, আমাদের দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি এজন্য সবার সহযোগিতা চাই।  তিনি সহকর্মী, জেলার সাধারণ মানুষ ও সাংবাদিক মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও খবর