নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বাতাকান্দি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রিয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ক্রিয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত








বাতাকান্দি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। 




নোয়াখালী জেলার  সেনবাগ উপজেলার ৫ নং অজুনতলা ইউনিয়নে অবস্থিত বাতাকান্দি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


শনিবার (৭ ডিসেম্বর ) বিকেলে নোয়াখালীর সেনবাগের বাতাকান্দি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান কলেজে মাঠে জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।


উক্ত অনুষ্ঠানে বাতাকান্দি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল হুদা এর সভাপতিত্বে,  বাতাকান্দি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ বকুল আলম মুন্নার সঞ্চালনায়

 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুনুর রশীদ হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভ্যালিনেক্স লিমিটেডের চেয়ারম্যান সেকান্দর আলী মানিক, জে এন্ড জে ট্রেড ইন্টারন্যাশনাল এর জিএম মো: মামুনুর রশীদ পাটোয়ারী, বিশিষ্ট রাজনীতিবিদ শামসুদ্দোহা।


প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাতাকান্দি একটি আদর্শ গ্রাম।  বাতাকান্দি স্কুল এন্ড কলেজের প্রধান অতিথি হিসেবে আসতে পেরে নিজেকে গর্ববোধ করছি। পড়ালেখা ও খেলাধুলা একে অপরের পরিপূরক। এ দুটো যার আছে সে সবচেয়ে ভালো। বিগত সরকার শিক্ষার মান ক্ষুন্ন করে ফেলেছে। ছাত্র জনতার অভ্যূত্থানে সরকারের পতন হয়েছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার দেশ থেকে পালিয়ে না গেলে, বর্তমানে রাজনীতির একটা ব্যালেন্স থাকতো। আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার কারণে আমরা এক ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে সময় পার করছি।


তিনি বাতাকান্দি স্কুল এন্ড কলেজের দরিদ্র শিক্ষার্থীদের জন্য ফান্ড গঠনের নিশ্চয়তা প্রদান পূর্বক নগদে ১লক্ষ টাকা প্রদান করেছেন। তার নিজস্ব সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক চলতি বছর থেকে আগামী ৫বছরের জন্য ৮টি শ্রেণীর ২৪জনকে মেধা বৃত্তি প্রদানের ঘোষণা দেন। দরিদ্র ফান্ডে সেকান্দর আলী মানিক ৬০হাজার, মামুনুর রশীদ পাটোয়ারী ৪০হাজার টাকা প্রদান করেন।


এসময় আরো উপস্থিত ছিলেন, বাতাকান্দি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য মীর মোশাররফ হোসেন মানিক, অভিভাবক সদস্য মো: শাহজাহান, অভিভাবকবৃন্দ,শিক্ষার্থী,শিক্ষক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।

Tag
আরও খবর