নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নোয়াখালীর উড়িরচরে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত



নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের বিচ্ছিন্ন গ্রাম উড়িরচরে আইন শৃঙ্খলা বিষয়ে স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম। এসময় স্থানীয় লোকজন চরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারকে অবগত করেন।


বৃহস্পতিবার (১৭ নভেম্বর )   বিকেলে স্থানীয় সমিতি বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল থেকে চরবালুয়া ও সন্দ্বীপ সীমান্ত সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন নোয়াখালীর জেলা পুলিশ সুপার ( এসপি ) মোঃ শহীদুল ইসলাম পিপিএম।  


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপিএম। 


চরবালুয়া পুলিশ ক্যাম্পের এসআই রমজান আলীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) দীপক জ্যোতি খিসা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মোর্তাহীন বিল্লাহ, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব, ৬নং ওয়ার্ড চরবালুয়ার ইউপি সদস্য আবুল কাশেম প্রমুখ।


মতবিনিময় সভায় স্থানীয় লোকজন চরবালুয়া গ্রাম কোম্পানীগঞ্জের মূল ভূখ- থেকে বিচ্ছিন্ন হওয়ায় কিছু অনাকাক্ষিত ঘটনা ঘটে বলে বিবরণ দিয়ে এসব বিষয়ে আইনগত সমাধান চেয়ে পুলিশ সুপারকে অনুরোধ করেন। এছাড়াও চারবালুয়াতে একটি স্থায়ী পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণের দাবি জানান।


নোয়াখালীর জেলা পুলিশ সুপার ( এসপি ) মোঃ শহীদুল ইসলাম পিপিএম  বলেন, দুই জেলার সীমানা বিরোধের বিষয়টি নিয়ে স্থানীয়দের যে বিরোধ ও স্থানীয় লোকজন যে হয়রানির শিকার হচ্ছে এসব বিষয়ের প্রতিকারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে। জনগনের নিরাপত্তার জন্য চরবালুয়াতে স্থানীয় পুলিশ  তদন্ত কেন্দ্র বিষয়ে কর্তৃপক্ষ বরাবর লিখিত এবং একজন পুলিশ পরিদর্শক (তদন্ত) এ ক্যাম্পের দায়িত্ব দেওয়া হবে। সবশেষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এখানে কর্তব্যরত পুলিশ সদস্যদের সহযোগিতা করার জন্য স্থানীয়দের আহবান জানান নোয়াখালীর জেলা পুলিশ সুপার ( এসপি ) মোঃ শহীদুল ইসলাম পিপিএম।      

আরও খবর