নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নৌকা ডুবিতে একজনের মৃত্যু

একজনের মৃত্যু








সেনবাগে নৌকা ডুবিতে কলেজ ছাত্রের মৃত্য





নোয়াখালী জেলার সেনবাগ উপজের ৬নং কাবিলপুর ইউনিয়নের উত্তর শাহাপুর গ্রামের নানার বাড়িতে বেড়াতে এসে নৌকা নিয়ে ভ্রমণ করতে বের হলে নৌকা ডুবে মো. রাজন (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রাজন উপজেলার কাবিলপুর গ্রামের মো. হাবিব উল্যার পুত্র ও বি-বাড়িয়া জেলার আখাউয়া কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্র। শনিবার বিকালে এ ঘটনা ঘটে।এ ঘটনায় রাজনের মামাতো ভাই ও স্থানীয় উত্তর শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র রিয়াদ (১১) ও মামাতো বোন কানকিরহাট কলেজের একাদশ শ্রেনী দ্বিতীয় বর্ষের ছাত্রী লাবিবা (১৮) পানিতে ডুবে অসুস্থ হয়ে পড়ে।খবর পেয়ে সেনবাগ ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত রাজন, রিয়াদ ও লাবিবাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাজনকে মৃত ঘোষনা করেন। গুরুতর অসুস্থ লাবিবাকে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে,  পরে সেখান থেকে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। রিয়াদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।ঘটনার সম্পর্কে উত্তর শাহাপুরের সাবেক ইউপি মেম্বার মো. মোশারফ হোসেন মিন্টু জানান, রাজন তার নানার বাড়ি উত্তর শাহাপুর গ্রামের সৈয়দ বাড়িতে বেড়াতে আসে। শনিবার বিকেল ৫টার দিকে একটি নৌকা নিয়ে রাজন ও তার মামাতো ভাই রিয়াদ এবং মামাতো বোন লাবিবাকে সঙ্গে নিয়ে ভ্রমণ করতে গেলে নৌকাটি উল্টে পানিতে ডুবে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, নৌকা ডুবিতে রাজন নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে এবং দুইজন অসুস্থ হয়েছে। শুনেছি মৃত রাজন সাতাঁর জানতো না।

Tag
আরও খবর