নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহকৃত রিলিফের চাউল কালোবাজারে বিক্রি,গ্রেফতার ১





নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহকৃত রিলিফের চাউল মজুদ করে কালোবাজারে বিক্রি করার অভিযোগে সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত জামাল উদ্দিন গাজী (৪৫) জেলার সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামের মৃত মো. নূর ইসলাম ছেলে এবং জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি পদ প্রার্থী।

রোববার (৬ নভেম্বর) বিকেল আড়াইটার দিকে হাতিয়া উপজেলার ১নং হরণী ইউনিয়নের ভূমিহীন বাজার সংলগ্ন জনতা বাজার ঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, গত ১৯ অক্টোবর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে রিলিফের চাল ট্রলারযোগে বিক্রয়ের উদ্দেশ্যে কালোবাজারির মাধ্যমে নিয়ে আসা হয় সুবর্ণচরের চেয়ারম্যান ঘাটে।
এরপর  ট্রাকে উঠানোর করার সময় এলাকার লোকজনের সন্দেহ হলে চৌকিদার করিম থানা পুলিশকে খবর দেয়। পুলিশ তাৎক্ষণিক ট্রাক গুলো ও আলামতসহ পরিবহন কাজে নিয়োজিত ব্যক্তিদের চরজব্বার থানা পুলিশ নিজেদের হেফাজতে নেয়।
ওই সময় রিলিফের চাল কালো বাজারে বিক্রি করার অভিযোগ উঠে বিএনপি নেতা গাজীর বিরুদ্ধে। গত তিন বছরে এ বিএনপি নেতা রোহিঙ্গা পাচার ও রিলিফের চাল কালো বাজারে বিক্রি করে কোটি-কোটি টাকার মালিক হয়েছেন অভিযোগ স্থানীয়দের।
তার বিরুদ্ধে গত ২০ অক্টোবর বিশেষ ক্ষমতা আইনে চরজব্বর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৮।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, গ্রেফতারকৃত গাজী একাধিক মামলার পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
আরও খবর