নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লক্ষ্মীপুর কমলনগরে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অতঃপর..




লক্ষ্মীপুরের কমলনগরের ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাইভেট) লিমিটেডের কর্মকর্তা ইঞ্জি. মো. নাহিদের বিরুদ্ধে ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় সাহেবেরহাট ইউনিয়নের চেয়ারম্যানের পরামর্শে ১৫ হাজার টাকায় রফাদফা করা হয়েছে। ঘটনা জানাজানি হলে অভিযুক্ত কর্মকর্তা ইঞ্জি. মো. নাহিদকে চাকরিচ্যুত করা হয়। তিনি পালিয়ে যান। 

শুক্রবার (৪ নভেম্বর ) গত রোববার সকাল ৯টার দিকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। পরের দিন সোমবার দুপুরে ১৫ হাজার টাকায় রফাদফা হয়।

ভুক্তভোগী উপজেলার মধ্যচর জগবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী। 

অভিযুক্ত নাহিদ ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাইভেট) লিমিটেডের মাতাব্বরহাট ব্লক কারখানার দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, রোববার সকাল ৯টার দিকে ইঞ্জি. নাহিদ ওই স্কুলছাত্রীকে প্রলোভন দেখিয়ে কারখানার ভেতর ব্লকের চিপায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় স্থানীয়রা টের পেয়ে ঘটনাস্থলে জড়ো হন। একদিন পর ১৫ হাজার টাকায় বিষয়টি রফাদফা হয়। এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। 

ভুক্তভোগী স্কুলছাত্রী জানায়, তার স্কুলের খুব কাছেই ব্লক কারখানা। গত দুই মাস থেকে ইঞ্জিনিয়ার নাহিদ তাকে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে। ঘটনার দিন সকালে ব্লকের ভেতর তাকে ডেকে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জামাকাপড় খোলে ধর্ষণের চেষ্টা করে। 

স্কুলছাত্রীর মা জানান, তার মেয়ের সঙ্গে অন্যায় করা হয়েছে। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে লিখিত নিয়ে ১৫ হাজার টাকা দেবে বলে ১০ হাজার টাকা দিয়েছে।

ভুক্তভোগীর বোন ও স্থানীয়রা জানান, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাইভেট) লিমিটেডের এখানকার ব্লক কারখানার কর্মকর্তা-কর্মচারীদের কাছে স্থানীয় নারী ও শিশুরা নিরাপদ নয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

স্থানীয় সাহেবেরহাট ইউনিয়নের চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি আবুল খায়ের বলেন, ওই স্কুলের প্রধান শিক্ষক ফোনে আমাকে বিষয়টি জানালে, আমি আইনগত ব্যবস্থা নিতে বলি। সমঝোতা কিংবা কোনো রফাদফার বিষয়ে কোনো পরামর্শ দেননি তিনি।

ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাইভেট) লিমিটেডের ম্যানেজার ইঞ্জি. মো. বোরহান বলেন, ইঞ্জি. নাহিদকে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি কর্মস্থল ছেড়ে চলে গেছেন। ১৫ হাজার টাকায় রফাদফার বিষয়টি তিনি অস্বীকার করেন। অভিযুক্ত নাহিদের বিস্তারিত পরিচয় জানতে চাইলেও জানাননি। এখানকার একজন গার্ডের সঙ্গে ইঞ্জি. নাহিদের বিরোধের জের ধরে অপ্রচার করা হচ্ছে বলে দাবি করছেন ম্যানেজার।

কমলনগর থানার ওসি মো. সোলাইমান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর