নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নোয়াখালীতে মেধাবী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের পৌর মেয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


নোয়াখালীতে উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেধাবী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য পৌর মেয়র বৃত্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (০২ সেপ্টেম্বর )  সকাল ১১টায় নোয়াখালী সরকারি কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় জেলার পাঁটি কলেজ, দুটি মাদ্রাসা ও দুটি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের ৪৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।


তাদের মধ্যে মেধাবী ৭০ ভাগ এবং বিশেষ চাহিদা সম্পন্ন ৩০ ভাগ মিলিয়ে সর্বমোট এক'শ জনকে নোয়াখালী পৌরসভার নিজস্ব অর্থায়নে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এ বৃত্তি প্রদান করা হবে। বৃত্তিপ্রাপ্তদের নগদ অর্থ ও ক্রেষ্ট দেওয়া হবে।


বৃত্তি পরীক্ষায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী পৌর সভার মেয়র সহিদ উল্লাহ খান সোহেল, নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সালমা আকতার, মাইজদী পাবলিক কলেজের অধ্যক্ষ তাকবীর হোসেন, সোনাপুর কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, নোয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: লোকমান ভূঞাঁ।

আরও খবর