নোয়াখালী,ফেনী,লক্ষীপুর, চট্রগ্রাম,চাঁদপুর, কৃষি উন্নয়ন মেলা -২০২২ -২০২৩ ইং কৃষি মেলা উপলক্ষে সেনবাগ উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনের জন্য কৃষি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বুধবার ( ১২ জুলাই ) সকাল ১১ টায় ৩দিন ব্যাপী সেনবাগ উপজেলা কৃষি মেলা- ২০২৩ ইং শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে । সেনবাগ উপজেলা কৃষি বিভাগের আয়োজনে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলার নির্বাহী অফিসার নাজমুন নাহার, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) তাজমিন আলম তুলি, সেনবাগ উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, ৪ নং ওয়ার্ডের পৌর আওয়ামী লীগ সেক্রেটারী ইয়াসিন দুলাল, সেনবাগ উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার জিএ সুমন, কৃষি অফিসে অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।
সেনবাগ উপজেলা কৃষি মেলায় দুটি ফলজ ও ঔষধি এবং বিভিন্ন গাছের স্টল রয়েছে। এতে কৃষি বিভাগের বিভিন্ন প্রকল্পের উদ্বুদ্ধকরণের পরিবেশ বান্ধব প্রকল্পের চিত্র তুলে ধরা হয়েছে। আজ থেকে তিন দিন ব্যাপী ১২ থেকে ১৪ তারিখ পর্যন্ত এ মেলা চলবে। সর্ব সাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে।
২ দিন ২৩ ঘন্টা ১১ মিনিট আগে
৫ দিন ১৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
৭ দিন ৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
১২ দিন ৭ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৪ দিন ৫ ঘন্টা ২০ মিনিট আগে
১৫ দিন ১২ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৮ দিন ৭ ঘন্টা ৩২ মিনিট আগে
২০ দিন ৯ ঘন্টা ১৭ মিনিট আগে