নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অশ্লীল ভিডিও ধারণ ভয়ভীতি দেখিয়ে টাকা আত্মসাৎকারী চক্রের দুই সদস্য আটক



মোবাইলফোনে অশ্লীল ভিডিও ধারণ করে অনলাইনে ভাইরাল করে দেয়ার ভয়ভীতি দেখিয়ে টাকা আত্মসাৎকারী চক্রের দুই সদস্য জেলা গোয়েন্দা শাখা কর্তৃক আটক।


রোববার (১১ জুন ) নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানাধীন চৌমুহনী পৌরসভাস্থ ০৫নং ওয়ার্ড গণিপুর সাকিনে চৌমুহনী রেলগেট সংলগ্ন মোর্শেদ আলম কমপ্লেক্সের সামনে থেকে বিকেল পৌনে ৫টায় অশ্লীল ভিডিও ধারণকারী দুই সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। 


প্রকাশ, জনৈক মো: আব্দুল আজিজ নোয়াখালী জেলা পুলিশ সুপার এর নিকট লিখিত অভিযোগ প্রদান করেন যে, বিবাদী ইমন হোসেন ও তাজুল ইসলাম সজিব তাকে মারধর সহ নাজনিন সুলতানা প্রিতি নামক তরুণীর বাড়ীতে ঢুকিয়ে জোরপূর্বক অশ্লীল ভিডিও ধারণ করে ভিডিও ভাইরাল করবে বলে নগদ ১,১০,০০০/- আদায় করেন এবং পরবর্তীতে আরও চাঁদা দাবী করেন । পরবর্তীতে উক্ত অভিযোগখানা জেলা গোয়েন্দা শাখায় গৃহীত হলে জেলা গোয়েন্দা শাখার একটি দল উক্ত অভিযোগের অনুসন্ধানে নামে। অনুসন্ধানকালে অভিযোগে বর্ণিত ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে অভিযুক্তদ্বয় বাদীর নিকট তাদের দাবীকৃত চাঁদা গ্রহণ করার জন্য উক্ত ঘটনাস্থলে আসলে অভিযুক্ত ১। মো: ইমন(২১), পিতা- মৃত আমির হোসেন, মাতা- সালেহা বেগম, সাং- মধুপুর(গাজী মেম্বারগো বাড়ী), ০৪নং ওয়ার্ড, গোপালপুর ইউপি, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী ও ২। তাজুল ইসলাম সজিব(২০), পিতা- শহীদ উল্যা, মাতা- তাজনেহার বেগম, সাং- সাং- মধুপুর(চাঁন মিয়া মুহুরীর বাড়ী), ০৪নং ওয়ার্ড, গোপালপুর ইউপি, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালীদ্বয়কে ভিডিও ধারণের কাজে ব্যবহৃত দুইটি এন্ড্রয়েড মোবাইলফোন ও নগদ ২০,০০০/- টাকা উদ্ধার করা হয়। 


নোয়াখালী জেলা পুলিশ সুপার এসপি মোঃ শহীদুল ইসলাম পিপিএম বার জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। 


আরও খবর