নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সেনবাগে শালিসি বৈঠকে হামলা, আহত ৩



নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশার পাড় ইউনিয়নের বীরকোট গ্রামের হাজি বাড়িতে শালিসি বৈঠকে মারধর করে ৩ জনকে গুরুত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে ২ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 


অভিযোগ সুত্রে জানা যায়, হাজি বাড়ির ওহিদুর রহমানের বসতভিটা থেকে ১৬ মে প্রায় ১৮ টি গাছ একই বাড়ির টি এন্ড টি আবুল কাশেম বহিরাগত সন্ত্রাসী দিয়ে রাতের অন্ধকারে কেটে নিয়ে যায়।


এই ব্যাপারে গত শুক্রবার  সামাজিকভাবে  বৈঠকের সিদ্ধান্ত হয়।  উক্ত বাড়ীর গণ্যমান্য ব্যক্তিবর্গরা মীমাংসার জন্য তাদের বাড়ীতে শালিসী বৈঠক বসে। বৈঠকের  শেষ পর্যায়ে টি এন্ড টি আবুল কাশেমের মাদকাসক্ত  ছেলে সুলতানুল আরেফিন মাতাল অবস্থায় এসে সবার সামনে মামুনুর রশীদ স্বপন ও হাসমত উল্লাহ কে অকথ্য ভাষায় গাল মন্দ করতে থাকে।

এমতাবস্থায় গণ্যমান্য ব্যক্তিরা থাকে বাধা দিতে গেলে সে শালিসদারদের উপর চড়াও হয়ে মামুনের মাথায় এবং শরীরে আঘাত করে রক্তাক্ত করে। মাথায় আঘাত পেয়ে মামুন মাটিতে নুয়ে পড়ে। পরে উভয় পক্ষের দস্তাদস্তিতে আরেফিন সহ আরো ২ জন আহত হয়। 


অভিযুক্ত টি এন্ড টি আবুল কাশেম গাছ কাটার  ঘটনার সত্যতা অস্বীকার করেন এবং প্রতিপক্ষ তাকে ও তার ছেলেকে আহত করার অভিযোগ তোলেন।


এই বিষয়ে চেয়ারম্যান আবদুল হক সুমন জানান, গাছ কাটার বিষয়টি অবগত আছেন কিন্তু মারধরের বিষয়টি উভয় পক্ষ মৌখিক ভাবে অভিযোগ করেছে । তিনি ঢাকা থেকে আসা পর্যন্ত উভয় পক্ষকে শান্ত থাকতে বলেন এবং বৈঠক বসে মীমাংসার করার আশ্বাস দেন।

এবিষয়ে ভুক্তভোগী তাহেরা বেগম বাদী হয়ে সেনবাগ থানায় ৩ জন কে আসামী করে একটি দায়ের  করেন। 


মামলার দায়িত্বপ্রাপ্ত সেনবাগ থানার এএসআই  রঞ্জিত কুমার সাহা বলেন, প্রাথমিক ভাবে গাছ কাটার বিষয় টি প্রমাণ মিলেছে। অন্যান্য বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে তথ্য উপাত্ত উদঘাটন করা হবে ।

আরও খবর