নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দুবাইয়ের শারজায় অগ্নিকান্ডের ঘটনায় নিহতদের পরিবারের পাশে ইউএনও



সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের শারজায় গত মঙ্গলবার সোফা কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় নিহত বাংলাদেশী সেনবাগের ৩ পরিবারের খোঁজ খবর নিতে যান সেনবাগ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি।


বুধবার (৩১ মে ) বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সরেজমিনের ছুটে যান নিহতদের পরিবারগণের বাড়িতে। এসময় নির্বাহী অফিসার নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নিয়ে শান্তনা ও সমবেদনা প্রকাশ করেন। এসময় তিনি নিহতদের লাশ দেশে আনার প্রক্রিয়া দ্রুততম সময়ে সম্পন্ন করার এবং ক্ষতিপূরণের আশ্বাস দেন।


প্রকাশ, মঙ্গলবার দুবাইয়ের স্থানীয় সময় রাত ৩টা ও বাংলাদেশ সময় সকাল ৭টার সময় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের শারজায় একটি সোফা কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনায় ৩ বাংলাদেশী সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের পলতি তারা বাড়িয়া গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত আবদুল কাদেরের ছেলে মোঃ ইউসুফ (৪৩), একই গ্রামের পার্শ্ববতী বড়বাড়ির (হাতেম কমান্ডার বাড়ির) মীর আহম্মদ মিয়ার ছেলে মোঃ তারেক হোসেন প্রকাশ বাদল (৪০) ও  মতইন গ্রামের (আতর আলী হাজ্বী বাড়ির) মৃত আবদুল ওহাব মিয়ার ছেলে মোঃ রাসেল (৩০) অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়।


আরও খবর