নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নোয়াখালীর বেগমগঞ্জে ১০০০পিস ইয়াবাসহ ৩ জন আটক



বেগমগঞ্জ থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। 


বৃহস্পতিবার (২৫ মে ) নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার এসআই (নিঃ) মোঃ ইসতিয়াক আহাম্মেদ তানভীন সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন মোবাইল ডিউটি করা কালে বুধবার দিবাগত  রাত অনুমান সাড়ে ৩ ঘটিকার সময় বেগমগঞ্জ থানাধীন ০৪ নং আলাইয়ারপুর  ইউনিয়নের দক্ষিণ অভিরামপুর গ্রামের মসজিদ বাড়ীতে  আসামীদের বসত ঘরের সামনে আসামী (১) কুসুম বেগম(৪৫), (২) দেলোয়ার হোসেন(৫৫) ও (৩)আজাদ হোসেন(২৫), আটক করেন। 


এসময় মো: মহরম আলী প্রকাশ বাবর নামে একজন আসামী পালিয়ে যায়। পরে উক্ত আটককৃত আসামীদের দেহ তল্লাশিকালে আসামী কুসুম বেগমের (৪৫) ডান হাতের মুষ্টি হইতে ০২(দুই) টি সবুজ রঙের এয়ারটাইট পলিথিনের প্যাকেটে রক্ষিত ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট, আসামী দেলোয়ার হোসেনের(৫৫) পরিহিত ফতুয়ার নিচের দিকের ডান পকেট হইতে ০২(দুই) টি সবুজ রঙের এয়ারটাইট পলিথিনের প্যাকেটে রক্ষিত ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং আসামী আজাদ হোসেন(২৫) এর পরিহত লুঙ্গির সামনের কোচ হইতে ০২(দুই) টি সবুজ রঙের এয়ারটাইট পলিথিনের প্যাকেটে রক্ষিত ৩০০(তিনশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ সর্বমোট ১০০০(এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় ।


পালিয়ে যাওয়া আসামী মো: মহরম আলী প্রকাশ বাবর  বিরুদ্ধে ইতোপূর্বে বেগমগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে 


নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম পিপিএম (বার) জানান, উক্ত ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।


আরও খবর