নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নোয়াখালীর কবিরহাটে এসএসসি পরীক্ষার ডিউটি শেষে শিক্ষকের মৃত্যু


নোয়াখালীর কবিরহাট উপজেলায় এসএসসি পরীক্ষার ডিউটি শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণে হারিয়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত মো:  ইব্রাহীম (৪৮) উপজেলার চাপরাশিরহাট হাই স্কুলের শিক্ষক ছিলেন। তিনি ওই উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির মৃত মজিবুল হকের ছেলে। ইব্রাহীম দুই সন্তানের জনক।


বৃহস্পতিবার (১১ মে) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার চাপরাশিরহাট-কবিরহাট সড়কের কবিরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের মাকুর দোকান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


এ তথ্য নিশ্চিত করে চাপরাশিরহাট হাই স্কুলের প্রধান শিক্ষক মো: হানিফ বলেন, আজ (১১ মে) এসএসসি পরীক্ষার্থীদের ইসলাম শিক্ষার পরীক্ষা ছিল। ইব্রাহীম স্যার চাপরাশিরহাট হাই স্কুল কেন্দ্রে দায়িত্ব পালন করেন। পরীক্ষা শেষে দুপুর ২টার দিকে নিজের মোটরসাইকেল যোগে তিনি বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। পথে উপজেলার মাকুর দোকান এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গণচৌশাগারের সাথে ধাক্কা লাগে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিষয়টি নিশ্চিত করে কবিরহাট পরিদর্শক (তদন্ত) মো: হেলাল উদ্দিন বলেন, এ ঘটনায় পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। তার মৃত্যুতে  কবিরহাট উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল মমিন, সাধারণ সম্পাদক এনামুল হক জাহাঙ্গীর ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল সহ গভীর শোক প্রকাশ করেছেন।


আরও খবর