নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নোয়াখালীর বেগমগঞ্জে বাস চাপায় এক সিএনজি চালকের মৃত্যু




নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির শাহী বাস চাপায় এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো অন্তত্ব ৫ জন আহত হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯ টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার চৌরাস্তা এলাকার ঢাকা হোটেলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম (৩৪)। তিনি উপজেলার দরবেশ পুর গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে চৌমুহনী পৌরসভাস্থ চৌরাস্তা এলাকার ঢাকা হোটেলের সামনে চট্রগ্রামগামী শাহী বাস দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজি চালক শাহ আলম গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাস ও দুর্ঘটনার শিকার সিএনজি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের জন্য নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর বাস চালক পালিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর