নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নোয়াখালীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান



নোয়াখালীতে সড়ক দূর্ঘটনায় নিহত ছাত্রলীগ নেতা জুয়েল সাহার হত্যাকারীদের শাস্তির দাবি এবং সড়কে নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


রোববার (০৯ এপ্রিল) দুপুর ১২ টায় নোয়াখালীর সমন্বিত সামাজিক সংগঠন গুলোর আয়োজনে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


নোয়াখালী ইয়ুথ ফোরাম এর সভাপতি হামিদ রনি'র সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন দাবি আদায়ে বক্তব্য রাখেন আলোকিত মানবিক অর্গানাইজেশনের সভাপতি পারভেজ মোল্লা, রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালীর এডমিন সৌমেন তপু, কাদের রাসেল, নিরাপদ নোয়াখালী চাই এর চেয়ারম্যান সাইফুর রহমান রাসেল, সমাজকর্মী ও স্বেচ্ছাসেবী আফরোজা লামিয়া, রোমানা ইসলাম, সুমন চন্দ্র ভৌমিক, চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা টি আই সুজন। 


মানববন্ধনে সংহতি প্রকাশ করে নোয়াখালী সামাজিক সংগঠন নোয়াখালী ব্লাড হান্টার, সাদা ছড়ি, কুহক সমাজ কল্যাণ ও সাইবার অর্গানাইজেশন বাংলাদেশ, ড্রীম লাইট অফ হেল্প সেন্টার সহ নোয়াখালীর অন্যান্য সামাজিক সংগঠনের সদস্যরা। 


মানববন্ধনে বক্তারা বলেন, এক রাস্তার শহর মাইজদী। কিন্তু এখানে অদক্ষ ড্রাইভারদের বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটেই চলছে। গত ৮ এপ্রিল ও মাইজদী মাস্টার পাড়া গ্রীণ হলের সামনে ভয়াবহ দূর্ঘটনায় জুয়েল সাহা নামের এক ছাত্রলীগ নেতাকে প্রাণ দিতে হয়েছে। শহরে অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চলাচল, যত্রতত্র গাড়ি পার্কিং করা এবং ফুটপাত দখল করে দোকানপাট গড়ে তোলায় এ ধরণের দূর্ঘটনা বেড়েই চলছে।


এসময় সড়ক দূর্ঘটনা রোধে মানববন্ধন থেকে ৬ দফা দাবি আদায়ে প্রস্তাবনা দেওয়া হয় এবং নোয়াখালী জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। 



মানববন্ধন থেকে জানানো দাবী গুলো হলো - 


১ - নোয়াখালী ফোরলেন এর কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। 

২ - শহরের ভেতরে যানবাহন চলাচলে নির্দিষ্ট গতি নির্ধারন করে দিতে হবে। 

৩ - রাস্তার দুই পাশে রোড় ম্যাপ সাইন দিতে হবে।

৪ - পথচারীদের চলাচলের জন্য রাস্তার দুই পাশে ফুটপাত দখলমুক্ত করতে হবে। 

৫ - রাস্তার পাশে যত্রতত্র গাড়ি পার্কিং না করে নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে। 

৬ - নির্দিষ্ট সময়ের মধ্যে ঠিকাদারগণ রাস্তার কাজ শেষ করতে না পারলে আশু দূর্ঘটনার দায়ভার কর্তৃপক্ষের উপর বর্তাবে।

আরও খবর