সাতক্ষীরা কারাগারে ফকরুল ইসলাম নামের এক আসামীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ ) রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে ভোররাত সাড়ে চারটার দিকে তিনি মারা যান।
মৃত্যুবরণকারী ফকরুল ইসলাম (৩৩) সাতক্ষীর সদর উপজেলার বিহারীনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি তার স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় মাস খানেক সাতক্ষীরা জেলা কারাগারে অন্তরীণ ছিলেন।
সাতক্ষীরা কারাগারের জেলার মামুনুর রশিদ জানান, ফকরুল ইসলাম আগে থেকে কারাহাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বৃহস্পতিবার (১৬ মার্চ) মধ্যরাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শুক্রবার ভোর রাতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
৩ দিন ৭ ঘন্টা ৪৪ মিনিট আগে
১১ দিন ১২ ঘন্টা ৯ মিনিট আগে
১১ দিন ১২ ঘন্টা ৪১ মিনিট আগে
১২ দিন ৯ ঘন্টা ২ মিনিট আগে
১২ দিন ৯ ঘন্টা ১৯ মিনিট আগে
১৩ দিন ৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৩ দিন ১৩ ঘন্টা ১৫ মিনিট আগে
১৩ দিন ১৯ ঘন্টা ১৯ মিনিট আগে