নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত

"‎সরকারী খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা লিগ্যাল এইড কমিটি,সাতক্ষীরার উদ্যেগে মঙ্গলবার সকালে জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৬ পালিত হয়েছে।
‎সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে খুলনা রোড মোড় প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
‎
‎র‌্যালি শেষে লিগ্যাল এইড মেলার উদ্বোধন করা হয়। মেলায় সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরীক্ষা এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়, যা উপস্থিতদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
‎
‎পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।
‎
‎এছাড়াও উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুর রহমান, সিভিল সার্জন ডা. মোঃ আব্দুস সালামসহ জেলা বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনজীবী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তরা বলেন,দেশের বিচার ব্যবস্থা দরিদ্র ও অসহায় মানুষের ন্যায়বিচার নিশ্চিত কীতে লিগ্যাল এইড কার্যক্রম গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।

 

‎

Tag
আরও খবর