ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

র‍্যাব-পুলিশের অভিযানে দুই মাদক কারবারীসহ ১৬৪৯ বোতল ফেনসিডিল আটক




সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক ২টা থেকে সকাল ১০টা ৫৫ মিনিট পর্যন্ত কালিগঞ্জ থানাধীন খানজিয়া এলাকায় এ সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। খানজিয়া বিজিবি ক্যাম্প থেকে প্রায় ১ কিলোমিটার দূরে থানজিয়া নামক স্থানে যৌথ বাহিনী এ অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার রেজাউল করিম। তার সঙ্গে অংশ নেয় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬ (র‍্যাব-৬) সাতক্ষীরার একটি চৌকস দল। দীর্ঘ সময় ধরে পরিচালিত অভিযানে এলাকা ঘিরে তল্লাশি চালিয়ে ১৬৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলার খানজিয়া গ্রামের মোঃ ইমরান হোসেন (৩০) এবং পশ্চিম সেয়ারা গ্রামের মোঃ কামাল হোসেন (৩৩)-কে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

পরবর্তীতে আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এত বড় পরিমাণ মাদক উদ্ধার হওয়ায় স্থানীয় যুব সমাজের ওপর এর নেতিবাচক প্রভাব কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল জোরদার করেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও জানায়, জিজ্ঞাসাবাদের মাধ্যমে মাদক চক্রের মূল হোতাদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর



৪ বোতল কোরেক্স উদ্ধার, গ্রেপ্তার ২

৪ দিন ১৯ ঘন্টা ২৪ মিনিট আগে



পরিবেশ রক্ষায় সোচ্চার সাতক্ষীরাবাসী

১২ দিন ১ ঘন্টা ৪ মিনিট আগে