নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরায় বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ ১ মহিলা আটক



সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর বিশেষ অভিযানে এক নারীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন ২৯৬ গ্রাম ৪০ মিলিগ্রাম এবং আনুমানিক মূল্য ৬২ লাখ ৯৩ হাজার ৮১০ টাকা।


বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আলীপুর (বাঁকাল চেকপোস্ট সংলগ্ন) এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচার করা হবে। এর প্রেক্ষিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমানের নির্দেশনায় একটি চৌকস আভিযানিক দল সেখানে অবস্থান নেয়।


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে খুলনা মোড় থেকে ভোমরা সীমান্তের দিকে যাওয়ার সময় ইজিবাইকযোগে আসা সন্দেহভাজন এক নারীকে থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে স্বর্ণের বার দুটি উদ্ধার করা হয়।

আটককৃত নারী মোছাঃ শিউলী আক্তার (২৩), সাতক্ষীরা সদর উপজেলার তালতলা গ্রামের বাসিন্দা। তিনি স্বর্ণগুলো শুল্ক ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন বলে জানা গেছে।

বিজিবি জানায়, আটক ব্যক্তিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বার ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag
আরও খবর