নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরায় ধুলিহর ট্রলির ধাক্কায় প্রাণ গেল শিশুর




সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের সানাপাড়া গ্রামে মাটি বহনকারী ট্রলির ধাক্কায় ওমর ফারুক (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক স্থানীয় মোঃ আরাফাত গাজীর শিশু পুত্র। পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাড়ির পাশেই অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল ওমর ফারুক। এ সময় হঠাৎ দ্রুতগতিতে আসা একটি মাটি বহনকারী ট্রলি অসাবধানতাবশত তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয়। কিন্তু পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। ঘটনাটি মুহূর্তেই পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে ধুলিহর সানাপাড়া গ্রাম।

এদিকে, ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন জানান, সাতক্ষীরা এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু ঠিকাদার নদী খননের মাটি অবৈধভাবে উত্তোলন ও পরিবহন করে আসছে। এসব ট্রলি প্রায়ই বেপরোয়া গতিতে চলাচল করে, যা জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

তিনি আরও জানান, অবৈধ মাটি পরিবহন ঠেকাতে পুলিশ ব্যবস্থা নিতে গেলে গত ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনাও ঘটে। এতে দুইজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী লিয়াকত হোসেন বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হলেও তারা পরে জামিনে মুক্তি পায়। স্থানীয়দের অভিযোগ, জামিনে বের হয়ে অভিযুক্তরা আবারও বেপরোয়া ভাবে মাটি পরিবহন কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা এলাকার জন্য নতুন করে বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, অবৈধ মাটি বহনকারী ট্রলির লাগামহীন চলাচলের কারণেই এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো নিরীহ প্রাণ এভাবে ঝরে না যায়।

Tag
আরও খবর