ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

সাতক্ষীরায় ভোজ্য তেলের অবৈধ মজুদে দুই প্রতিষ্ঠানকে জরিমানা



সাতক্ষীরায় ভোজ্য তেলের অবৈধ মজুদ রোধে যৌথ অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড করেছে র‍্যাব-৬, সিপিসি-১ এবং জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১২ এপ্রিল ২০২৬) জেলার দেবহাটা থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘লাকী স্টোর’ নামীয় একটি প্রতিষ্ঠানকে মুদি দোকানের লাইসেন্স নিয়ে নিজ বসতবাড়িতে অবৈধভাবে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুদের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি ৩৪টি ড্রামে (প্রতিটি ২০০ লিটার) সরিষা ও রাইস ব্র্যান অয়েল সংরক্ষণ করে রেখেছিল, যা কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯(১) ধারা লঙ্ঘনের শামিল।

অন্যদিকে, কালিগঞ্জ উপজেলার মৌতলা এলাকায় পৃথক অভিযানে ফেরদৌস মোড়ল (৫৫) নামের এক ব্যক্তিকে নিজ বাড়িতে অবৈধভাবে ভোজ্যতেল মজুদ করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে র‍্যাব-৬, সিপিসি-১ এর সদস্যদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহেদ হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এবং বাজার পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্যবৃদ্ধি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আরও খবর



৪ বোতল কোরেক্স উদ্ধার, গ্রেপ্তার ২

৪ দিন ১৯ ঘন্টা ২৭ মিনিট আগে



পরিবেশ রক্ষায় সোচ্চার সাতক্ষীরাবাসী

১২ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে