নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পলাশপোলে স্বামী-শ্বশুরবাড়ির নির্যাতনের অভিযোগ



সাতক্ষীরা পৌরসভার পলাশপোল এলাকায় পরকীয়ায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এক গৃহবধূ ও তার বোনের ওপর নির্মম হামলার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন গৃহবধূর বোন শিরিনা সুলতানা, যিনি বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের পলাশপোল নবজীবন ইন্সটিটিউট স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মোছাঃ হেনা পারভীন সাতক্ষীরা সদর থানায় স্বামী মোঃ মাহফুজুর রহমানসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, হেনা পারভীনের সঙ্গে প্রায় চার বছর আগে মাহফুজুর রহমানের বিয়ে হয়। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী বিভিন্ন নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন হেনা পারভীন। এ নিয়ে দাম্পত্য কলহ লেগেই থাকত। একপর্যায়ে বিষয়টি সাতক্ষীরা লিগ্যাল এইড কমিটিতে গেলে উভয় পক্ষের সম্মতিতে তাদের একসঙ্গে এক সপ্তাহ বসবাসের সিদ্ধান্ত হয়।

কিন্তু নির্ধারিত সময়ের তিন দিন পার হলেও স্বামী প্রতিশ্রুতি রক্ষা না করায় শুক্রবার রাতে স্বামীর বাড়িতে যান হেনা পারভীন। সেখানে পৌঁছালে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে স্বামী মাহফুজুর রহমান, শ্বশুর জুম্মান সরদার, শাশুড়ি মরিয়ম খাতুন ও ভাসুর কুরবান সরদার। একপর্যায়ে তারা তাকে মারধর শুরু করে।

হেনা পারভীনের চিৎকার শুনে তার বোন শিরিনা সুলতানা এগিয়ে এলে তাকেও বেধড়ক মারধর করা হয়। এতে তার মাথা, মুখ ও চোখে গুরুতর আঘাত লাগে এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পরপরই সদর থানায় অভিযোগ দায়ের করা হলে এসআই রাজীব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। তবে পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়।

ভুক্তভোগী হেনা পারভীন সাংবাদিকদের জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে পরকীয়ায় জড়িত এবং তাকে বিভিন্ন সময় নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়। তিনি আরও অভিযোগ করেন, মামলার বিষয়টি ভিন্ন খাতে নিতে অভিযুক্তরা নিজেরাই বাড়ির কাঁচ ভাঙচুর করে মিথ্যা নাটক সাজানোর চেষ্টা করছে এবং তাদের পরিবারকে নিয়মিত হুমকি দিচ্ছে। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয়রা জানান, মাহফুজুর রহমান দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলেও ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুক্তভোগী পরিবার জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag
আরও খবর