নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ক্রীড়াদল কমিটি নিয়ে উত্তপ্ত সাতক্ষীরা, একযোগে ১২ নেতার পদত্যাগ, তারেক জিয়ার হস্তক্ষেপ কামনা




বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সাতক্ষীরা জেলা শাখার সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি ঘিরে তীব্র বিতর্ক ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। এ বিতর্কের জেরে একযোগে ১২ জন নেতা পদত্যাগ করেছেন, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উত্তেজনার জন্ম দিয়েছে।

পদত্যাগকারী নেতারা অভিযোগ করেছেন, নবগঠিত কমিটিতে তৃণমূলের ত্যাগী খেলোয়াড় ও সংগঠকদের উপেক্ষা করে বিতর্কিত এবং বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মতে, এই কমিটি গঠনের ক্ষেত্রে মাঠপর্যায়ের অভিজ্ঞ ও পরীক্ষিত কর্মীদের কোনো মূল্যায়ন করা হয়নি।

তারা আরও জানান, কেন্দ্রীয় আহ্বায়ক নিয়াজ মোর্শেদ এবং সদস্য সচিব মোঃ জাহেদ পারভেজ চৌধুরীর স্বাক্ষরে কমিটি ঘোষণা করা হলেও খুলনা বিভাগের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় কমিটির সংশ্লিষ্ট সদস্যদের মতামত যথাযথভাবে গ্রহণ করা হয়নি। এমনকি কেন্দ্রীয় সদস্য মোঃ হুমায়ুন কবির ডাবলুসহ অনেক গুরুত্বপূর্ণ নেতাকেও এ প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়েছে বলে অভিযোগ ওঠে।

পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন— মোঃ অহিদুজ্জামান, ইকবাল কবির খান, মোঃ মাসুদ, তাপস কুমার সরকার, মোঃ আরিফুল ইসলাম রিপন, মোঃ মহাসিন, জি. এম মাহমুদুল হক লালটু, মোঃ হযরত আলী, মোঃ শামীম হাসান সাঈদ, সুকুমার দাশ বাচ্চু, মোঃ শরিফুল ইসলাম, মোঃ অজিয়ার রহমান ও মোঃ সাইফ হাসান মুকুল।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, দলের দুর্দিনে আমরা রাজপথে থেকে ক্রীড়াঙ্গনকে সংগঠিত করেছি। অথচ এখন ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের বাদ দিয়ে সুবিধাভোগীদের নিয়ে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে। এমন কমিটির সঙ্গে কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়।

তারা অবিলম্বে এ কমিটি বাতিল করে নতুন করে ত্যাগী ও সক্রিয় কর্মীদের সমন্বয়ে কমিটি গঠনের দাবি জানান। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে, কেন্দ্রীয়ভাবে গোলাম ফারুক বাবুকে আহ্বায়ক এবং মীর তাজুল ইসলাম রিপনকে সদস্য সচিব করে ৭১ সদস্যের কমিটি ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে দলীয় তৃণমূল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা অতীতে আওয়ামী লীগ সরকারের সুবিধা নিয়েছেন, তারাই এখন বিভিন্ন কমিটিতে নেতৃত্বের আসনে বসছেন—যা ত্যাগী নেতাকর্মীদের জন্য হতাশাজনক।

অন্যদিকে, ‘বিএনপি নেটওয়ার্ক সাতক্ষীরা’ নামের একটি ফেসবুক আইডি থেকেও বিতর্কিত ব্যক্তিদের ছবি প্রকাশ করে প্রশ্ন তোলা হয়েছে—এই যদি হয় নেতৃত্ব, তাহলে ত্যাগীরা যাবে কোথায়?

সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্টরা মনে করছেন, এই ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা ও বিভাজনের আশঙ্কা তৈরি হয়েছে।

Tag
আরও খবর