নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে বাবু-রিপন ইস্যুতে মতবিরোধ




বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। বুধবার (৮ এপ্রিল) কেন্দ্রীয় আহ্বায়ক নিয়াজ মোর্শেদ ও সদস্য সচিব জাহেদ পারভেজ চৌধুরীর স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ফুটবলার গোলাম ফারুক বাবু। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে এস কে রবিউল ইসলাম শিবলুকে এবং সদস্য সচিব হয়েছেন সাবেক ক্রিকেটার মীর তাজুল ইসলাম রিপন।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন আলমগীর কবির রানা, শেখ আব্দুর রহমান রানা, ওয়াহিদুজ্জামান আকাশ, একরামুল ইসলাম লালু, এস কে তারিকুজ্জামান, এম এম মজনু এলাহী, গোলাম ফারুক, মীর রফিক, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আনোয়ার জাহিদ দুলু, দারুজ্জামান রুবেল, এস এম আলাউদ্দিন, ইকবাল কবির খান বাপ্পি, মোমিনুল ইসলাম কচি, কাজী সাইফুল হক, মোঃ মোহাচ্ছিনুল ইসলাম তপুসহ আরও অনেকে। নারী সদস্য হিসেবে রয়েছেন সালেহা হক কেয়া। সবমিলিয়ে ৭১ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, আহ্বায়ক গোলাম ফারুক বাবু একজন অভিজ্ঞ সাবেক ফুটবলার এবং সদস্য সচিব মীর তাজুল ইসলাম রিপন সাবেক ক্রিকেটার হিসেবে ক্রীড়াঙ্গনে সুপরিচিত। তিনি দীর্ঘদিন ধরে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

নবগঠিত কমিটির সদস্য সচিব মীর তাজুল ইসলাম রিপন কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহ্বায়ক নিয়াজ মোর্শেদ, সদস্য সচিব জাহেদ পারভেজ চৌধুরী এবং দপ্তরের দায়িত্বে থাকা সদস্য মিজানুর রহমান ডনের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তিনি সাতক্ষীরার ক্রীড়া অঙ্গনকে আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।

Tag
আরও খবর