নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন



সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষ এ.কে.এম সফিকুজ্জামানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বুধবার বেলা ১১টায় কলেজের সামনে শহরের সুলতানপুর বড় বাজার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ মোঃ ময়নুল হাসান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রদ্যুত কুমার বিশ্বাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক গোলাম মোস্তফা, ক্রীড়া শিক্ষক তৈয়েব হাসান বাবুসহ অন্যান্যরা।


বক্তারা এসময় কলেজ অধ্যক্ষ এ.কে.এম সফিকুজ্জামানের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে তারা এঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। মানববন্ধন শেষে তারা অধ্যক্ষের সুস্থতা কামনা করেন।


উল্লেখ্য: গত ১ এপ্রিল (বুধবাবার) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ঝিটকি রাজাপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ মাহফুজুল, বাবুর আলী, আব্দুল জলিল, জিয়ারুল, ইসমাইলসহ কয়েকজন সন্ত্রাসী স্টাইলে কলেজ অধ্যক্ষ সফিকুজ্জামানের বাড়িতে গিয়ে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। একই সাথে তার বাড়ি ভাংচুর ও লুটপাট চালায়।


Tag
আরও খবর