নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শিমুলবাড়িয়ায় মাদকবিরোধী প্রতিবাদে হামলায় রক্তাক্ত দুই




সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়ীয়া গ্রামে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ জানানোকে কেন্দ্র করে দুইজনকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিমুলবাড়ীয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুর রহমান বাবলু, আব্দুর রাশেদ সরদার এবং বাবলুর ছেলে শাহরিয়ার হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের এই কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে গ্রামবাসী একত্রিত হয়ে স্থানীয় জনপ্রতিনিধি মেম্বার, চেয়ারম্যান ও সংসদ সদস্যের সুপারিশসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে গণস্বাক্ষরসহ লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের জেরে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং প্রতিশোধ নিতে পরিকল্পনা করে বলে অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ৪ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। হামলায় শিমুলবাড়ীয়া ক্লাবের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ ছয়ফুল্লাহ সরদারের ছেলে জয়নাল সরদার এবং শুকুর আলীর ছেলে হাবিবুর রহমানসহ আরও কয়েকজনকে লক্ষ্য করে চায়নিজ কুড়াল, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়।

আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, শিমুলবাড়ীয়া গ্রামের ঘটনাটি আমরা জেনেছি এবং এজাহার পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

Tag
আরও খবর